বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৪ দফা দাবিতে সমাবেশে বক্তারা:

পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ মেনেই সংবিধান সংস্কার করতে হবে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, সকাল ৫:০২
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ মেনেই সংবিধান সংস্কার করতে হবে
ভারতে প্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ, পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ উনাদের ভিত্তিতে সংবিধান সংস্কার, দ্রব্যমূল্য হ্রাস এবং ভারত ও হিন্দুত্ববাদ তোষণ বন্ধের দাবীতে গতকাল (৯ অক্টোবর) সমাবেশ করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। রাজধানীর মালিবাগ মোড়ে ফালইয়াফরাহু চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সচেতন নাগরিক সমাজের বক্তারা, নতুন সরকারকে দ্রুত তাদের ৪ দফা বাস্তবায়নের দাবী জানান।
সচেতন নাগরিক সমাজের বক্তাগণ বলেন, ভারতে হিন্দুত্ববাদীরা আমাদের প্রিয় নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে মানহানী অব্যাহত রেখেছে। সারা বাংলাদেশের জনগণ এর কঠিন প্রতিবাদ করার পরও ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে সরকার এখন পর্যন্ত কোন প্রতিবাদ করেনি। বক্তাগণ বলেন, যদি দেশের ভেতরে প্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানীর ঘটনা ঘটে, তবে অবশ্যই অপরাধীর শরঈ শাস্তি বাস্তবায়ন করতে হবে। আর যদি দেশের বাইরে ঘটে, তবে ঐ দেশের রাষ্ট্রদূতকে ডেকে তার তীব্র নিন্দা জ্ঞাপন ও অপরাধীর বিচার নিশ্চিত করতে ঐ দেশকে চাপ প্রয়োগ করতে হবে।
সচেতন নাগরিক সমাজের বক্তারাগণ বলেন, সম্প্রতি সরকার সংবিধান সংস্কারে ৯ সদস্য বিশিষ্ট কমিটি করেছে। বক্তাগণ বলেন, সংবিধান যারাই সংস্কার করুক, সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দ্বীনি অনুভূতির প্রতিফলন থাকতে হবে। পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ মেনেই সংবিধানের ধারা-উপধারা প্রণয়ন করতে হবে, কিছুতেই কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ বিরোধী কোন কিছু প্রবেশ করানো যাবে না।
বক্তাগণ বলেন, বর্তমান সরকার বিভিন্ন শব্দ কৌশল ব্যবহার করে দেশে অনৈসলামিক বিষয় চালু করছে। যেমন- চলচ্চিত্রে সেন্সর বোর্ড বাতিল করে সার্টিফিকেশন বোর্ড চালুর মাধ্যমে পর্নোগ্রাফীকে বৈধ করা, অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনের নাম দিয়ে বিভিন্ন সেক্টরে সমকামীতা চালু করা, যার অংশ বিশেষ। বক্তাগণ বলেন, জনগণ এখন বোকা নয়। তারা এসব ধোঁকাবাজি ধরতে পারে। গত আওয়ামী সরকার “কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন পাশ হবে না”, এই ওয়াদা দিয়ে ক্ষমতায় এসে কুরআন-সুন্নাহ বিরোধী আইন পাশ করেছিলো। এতে জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে উৎখাত করে। বর্তমান সরকারও যদি ফ্যাসিস্ট আওয়ামীলীগের পথে হাঁটে তবে তাদেরকেও আওয়ামীলীগের পরিণতি বরণ করতে হবে।
সচেতন নাগরিক সমাজের বক্তাগণ বলেন, দ্রব্যম্ল্যূ বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। মাছ-গোশতের দাম বাড়ায় এতদিন গরীব-মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণ করতো ডিম। সেই একটি ডিমের দাম এখন ১৫ টাকা। আগে চালের দাম বাড়লে বলা হতো আলু খান। এখন চাল-আলুর দাম সমানে সমান। মানুষ তাহলে খাবে কী? বর্তমান জিনিসপত্রের উর্ধ্বগতিতে অনেক পরিবার খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এমন করা ছাড়া উপায় নেই।
বক্তাগণ বলেন, বাজারে যখন সব দ্রব্যের দাম রেকর্ড ছড়িয়েছে, তখন সরকারের পরিসংখ্যান ব্যুরো প্রচার করছে, মূল্যস্ফীতি নাকি কমেছে! বক্তাগণ বলেন, জনগণের কষ্টের সাথে তামাশা করে এ ধরনের প্রতারণাপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা সরকারের মোটেও ঠিক হয়নি।
সচেতন নাগরিক সমাজের বক্তারাগণ বলেন, বর্তমান সরকার ভারত ও হিন্দুত্ববাদ বিরোধী বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছিলো। কিন্তু ক্ষমতায় আসার পর তাদের ভারত ও হিন্দুত্ববাদ তোষণ আগের মতই আছে। বাংলাদেশের জনগণ যেখানে দামের কারণে ইলিশ পায় না, সেখানে ভারতে কম মূল্যে ৩ হাজার টন ইলিশ রফতানি করা হয়। সীমান্তে এখনও ভারত বাংলাদেশী নাগরিককে হত্যা অব্যাহত রেখেছে। কয়েকদিন আগেও কুমিল্লা সীমান্তে এক বাংলাদেশীকে হত্যা করে লাশ নিয়ে গেছে ভারত। কিন্তু এরপরও বাংলাদেশ সরকার এর কোন প্রতিবাদ করেছে বলে আমরা খবর পাইনি।
বক্তাগণ বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে কদমতলা এলাকায় এখন মুসলিমবিরোধী দাঙ্গা হচ্ছে। খবরে প্রকাশ পেয়েছে, দূর্গা পূজার জন্য মুসলমানদের থেকে চাঁদাবাজি করতে যায় হিন্দুত্ববাদীরা। মুসলমানরা পূজায় চাঁদা না দেয়ায় মুসলমানদের দোকানপাট লুটপাট করে হিন্দুত্ববাদীরা। এতে মুলসলমানরা প্রতিবাদ করলে উল্টো মুসলমানদের গুলি করে শহীদ করে ভারতীয় পুলিশ। এ সময় উগ্রহিন্দুত্ববাদীরা মুসলমানদের বাড়িঘর লুটপাট করে, মসজিদে হামলা করে পবিত্র কুরআন শরীফে আগুন ধরিয়ে দেয়। নাউযুবিল্লাহ। এই খবর সারা বিশ্বের সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে। অথচ বাংলাদেশের মুসলমানরা কিছু বললেই বর্তমান সরকারের অনেকে বলছে, “মুসলমানদের এসব বিষয়ে কথা বলার দরকার নেই। মুসলমানদের এখন চুপ থাকতে হবে। নয়ত ভারত ইস্যু পাবে।”- এটা কেমন কথা? মুসলমানরা হচ্ছে একটি দেহের মত। সারা বিশ্বের যে প্রান্তেই মুসলমানরা আঘাতপ্রাপ্ত হোক, সকল মুসলমান এর জন্য আঘাতপ্রাপ্ত হবে। কিন্তু মুসলমানরা কথা বলতে গেলেই তাদের চুপ থাকতে বলা হচ্ছে। যারা বাক স্বাধীনতার কথা বলে ক্ষমতায় এসেছে, তারাই এখন মুসলমানদের বাক স্বাধীনতা হরণ করতে চায়। তাহলে বিষয়টি কেমন হলো?
বক্তাগণ বলেন, বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ মুসলমানদের দ্বীনি মাহফিলে বাধা হচ্ছে, অপরদিকে হিন্দুদের পুলিশ-আর্মি পাহারা দিয়ে পূজা করতে দেয়া হচ্ছে। পুলিশ-সেনা পাহারা দিয়ে যেভাবে পূজা ম-পগুলো রক্ষা করা হচ্ছে, সেভাবে কেন মাজার শরীফগুলোকে নিরাপত্তা দেয়া হলো না? প্রশ্ন করেন বক্তারা।
বক্তাগণ বলেন, দূর্গা ছুটি বাড়িয়ে ভারত ও হিন্দুত্ববাদীদের খুশি করার চেষ্টা করছে বর্তমান সরকার। আওয়ামী সরকার যেভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাদ দিয়ে ভারত ও হিন্দুত্ববাদীদের খুশি করায় মনোযোগী ছিলো, বর্তমান সরকারের কার্যক্রমও একই। বক্তাগণ বর্তমান সরকারকে আওয়ামীলীগের পথে হেঁটে আওয়ামীলীগের পরিণতি যেন বরণ না করতে হয়, সে বিষয়ে সতর্ক করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ৪ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ৪ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ৪ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ৪ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ৪ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ৪ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ৪ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ৪ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৯ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৯ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৯ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৯ ঘণ্টা আগে