ইসরাইলি নির্দেশ মানবে না গাজার হাসপাতালগুলো: হাসপাতালগুলোতে হামলা করবে ইসরাইল, খালি করার নির্দেশ
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশে অবস্থিত ২০টি হাসপাতাল খালি করে ফেলার নির্দেশ দিয়েছে মানবতার শত্রু ইসরাইল। ইহুদিবাদী সেনাদের নির্বিচার বোমাবর্ষণে আহত হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দিতে যখন এসব হাসপাতাল হিমশিম খাচ্ছে তখন ইসরাইল এ নির্দেশ দিল।
ইসরাইলের এ নির্দেশের অর্থ হচ্ছে, এরপর এসব হাসপাতালেও বিমান হামলা চালানো হবে। এর আগে উত্তর গাজা থেকে ১১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরাইল। সে নির্দেশ শুনে কিছু মানুষ দক্ষিণ গাজায় চলেও গিয়েছিলেন।
কিন্তু দখলদার সেনারা দক্ষিণ গাজায় যাওয়ার পথে হামলা চালানোর পাশাপাশি গাজার দক্ষিণ অংশে অবস্থিত খান ইউনিসসহ অন্যান্য শহরেও ব্যাপকভাবে
বোমাবর্ষণ করে যাচ্ছে। ফলে বহু মানুষ আবার দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় নিজ ঘরবাড়িতে ফিরে যাচ্ছেন এই বলে যে, দক্ষিণেও যখন মরতে হচ্ছে তখন নিজ ঘরবাড়িতে সম্মানের সঙ্গে মরাই ভালো।
এদিকে তেল আবিব গত শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাদের নির্দেশ অমান্য করে যারা উত্তর গাজা বিশেষ করে গাজা সিটিতে থাকবে তাদের ‘সন্ত্রাসী’ বলে বিবেচনা করা হবে।
ইসরাইল যেসব হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে সেগুলোতে আহত মানুষের চিকিৎসা ছাড়াও হাজার হাজার মানুষ ইসরাইলি বোমাবর্ষণ থেকে রক্ষা পেতে আশ্রয় নিয়েছে। গাজা উপত্যকার হাসপাতালগুলো ইসরাইলি নির্দেশ পালন করতে অস্বীকৃতি জানিয়েছে বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।
ইহুদিবাদী ইসরাইল এমন সময় গাজার ২০টি হাসপাতাল খালি করার নির্দেশ দিল যখন গত সপ্তাহে মধ্য গাজার আল-আহলি আরব হাসপাতালে দখলদার সেনাদের পাশবিক হামলায় প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু এবং এসব হতভাগ্য মানুষ অন্যান্য স্থান থেকে প্রাণভয়ে তুলনামূলক নিরাপদ স্থাপন ভেবে হাসপাতালটিতে আশ্রয় নিয়েছিল।
হাস্যকর বিষয় হচ্ছে, ইসরাইল আল-আহলি আরব হাসপাতালে হামলার দায় অস্বীকার করেছে এবং পশ্চিমা গণমাধ্যমগুলো তেল আবিবের এই দাবিকে সত্য প্রমাণ করার জন্য ব্যাপকভাবে চেষ্টা চালিয়েছে। কিন্তু এবার যখন ইসরাইল সত্যি সত্যি ২০টি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে তখন এসব পশ্চিমা গণমাধ্যম নীরব রয়েছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।