দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান ও তুরস্কের
, ০৪ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুলাই, ২০২৫ খ্রি:, ১৬ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার ইসরাইলের চলমান নৃশংসতা নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছেন পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কূটনীতিকরা। গত রোববার এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
দুই নেতা ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর অব্যাহত আগ্রাসন, ব্যাপক দুর্ভিক্ষ, জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান।
তারা বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং গাজায় বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তারা একটি ন্যায়সঙ্গত, স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে দুই পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে অনুষ্ঠিতব্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করেন।
গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের কূটনৈতিক অবস্থান আরও জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)