ইশরাকের শপথ দাবিতে নগর ভবন ব্লকেডের ঘোষণা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করার দাবিতে চতুর্থদিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটক আটকে দিয়ে সামনের সড়কে অবস্থান নেন। ‘ঢাকাবাসী’ ব্যানারে সকাল থেকেই সেখানে অবস্থান নেন তারা। বিক্ষোভের অংশ হিসেবে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে নগর ভবনেও। এতে বন্ধ হয়ে যায় সিটি করপোরেশনের সকল কাজকর্ম।
একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে নগর ভবন থেকে সচিবালয় ও প্রেস ক্লাব হয়ে পুনরায় নগর ভবনে জড়ো হয়। বিক্ষোভ শেষে নগর ভবন ব্লকেডের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এদিন নগর ভবনে তালা ঝুলিয়ে দেয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় সিটি করপোরেশনের সেবা কার্যক্রম। ফলে সেবা গ্রহীতারা সেবা নিতে এসেও ফিরে যেতে হয়। পুরান ঢাকা থেকে বাবার মৃত্যু সনদ করতে এসে নগর ভবনের ভেতরে ঘুরছিলেন দেলোয়ার। কিন্তু ভবনে কাজ বন্ধ থাকায় করাতে পারেননি কাজ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার ওয়ার্ডের কর্মকর্তা মারা গেছেন। তাই নগর ভবনে আজ আসলাম। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, কবে কাজটা শেষ করতে পারবো বলা যাচ্ছে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।