ইশরাকের শপথ দাবিতে নগর ভবন অবরুদ্ধ, বন্ধ নাগরিক সেবা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গতকালও নগর ভবন অবরুদ্ধ করেছেন তার সমর্থকরা। এতে নগরীর সেবা প্রার্থীরা করপোরেশনে গিয়ে সেবা না পেয়ে ফেরত যান।
আদালতের রায় বাস্তবায়নে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকসহ ভবনের তালা খুলে দেয়নি ইশরাক সমর্থক আন্দোলনকারীরা। নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু জানান, আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে আজ কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। অনেকেই নগর ভবনের নিচতলায় জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নেন। সেখানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকদের আন্দোলনের প্লাটফর্ম ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান।
তিনি বলেন, এখনও ইশরাক হোসেনের শপথের প্রক্রিয়া শুরু করেনি সরকার। ফলে আজও নগর ভবনের ঢাকাবাসী আন্দোলন করছেন। যতদিন সরকার শপথের প্রক্রিয়া শুরু করবে না ততদিন আন্দোলন চলবে। তবে সরকার জনতার মেয়রকে শপথের চিঠি দিলে তখন ঢাকাবাসী কর্মসূচি নিয়ে চিন্তাভাবনা করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।