‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি’
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীর্ষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলন। নির্বাচন ও ভোটারদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
সাক্ষাতকারে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। প্রতিদ্বন্দ্বী দল বহিরাগত লোক এনে আমার নির্বাচনী এলাকায় নির্বাচনকে প্রভাবিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। জাল ভোট দেয়ার চেষ্টা করবে বলে আমার কাছে তথ্য আছে। নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করে রায় তাদের অনুকূলে নেয়ার গভীর ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি আমার আহ্বান হলো আমার নির্বাচনী এলাকায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বহিরাগতরা যেন প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। প্রতিদ্বন্দ্বী দলটি নির্বাচনে নিজেদের অবস্থান বুঝে ফেলেছে। এজন্য নির্বাচনের দিন তারা ভাড়াটিয়া লোক এনে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। শুধু কচুয়া নয়, সারা দেশেই তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হবে। প্রশাসনকে এদিকে তীক্ষè নজর রাখতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।