ইলম তা’লীমের সিলসিলায় প্রতারণার কোন স্থান নাই
প্রতিদিনের ন্যায় গত লাইলাতুস সাবত আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি বলেন- ইলম তা’লীমের সিলসিলায় প্রতারনার কোন স্থান নাই। কারন ইলম তা’লীমের সিলসিলা সর্বশ্রেষ্ঠ ছদকায়ে জারীয়াহ। ইলম তা’লীমের সিলসিলায় যারা তা’লীম নিবে এবং যারা তা’লীম দিবে উভয়ের জন্য জরুরী যার যার আমানতদারী ঠিক রাখা। যার যে দায়িত্ব সেটা আমানত হিসেবে দেয়া হয়েছে। আমানত রক্ষা না করলে কবীরা গুনাহ হবে এবং কামাই রোজগার হারাম হয়ে যাবে। ছাত্রকে তা’লীম দেয়ার ব্যাপারে গাফলতি করলে, ছাত্রের যথাযথ হক আদায় না করলে, ছাত্রকে ইলম হাসিল করার জন্য যে দিলো তার বদ দুয়া কিন্তু পড়ে যাবে। হক আদায় না করলে জাহেরী বাতেনী উভয় দিক হতে ফেতনায় জড়িয়ে যাবে। যেকোন বিষয়েই যার যে দায়িত্ব সেটা পূর্ণ পালন করতে হবে। শুধু চুরি করলেই হারাম হয় না, প্রতারনা করলেও পয়সা হালাল হবে না।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- দ্বীনি ইলমের বিষয়টি উপলব্ধি করার ক্ষমতা মানুষের নেই। একজন ছাত্র হক্কানী রব্বানী আলেম ওলী আউলিয়া হতে পারলে সেটা বিরাট ছদকায়ে জারীয়া হিসেবে গন্য হবে। ইলম তা’লীমের সিলসিলায় গাফলতি ফাঁকিবাজি প্রতারনা না করে যারা জান মাল দিয়ে কোশেশ করে তারাই উর্ত্তীণ হয়, তারাই কামিয়াব হয়। এজন্য ছাত্র শিক্ষক সবাইকে ইলমে তাছাউফের সবক যিকির আযকারে জোর দিতে হবে। যিকির আযকারে গাফলতি করলে সবজায়গায় গাফলতি হয়। যিকির ফিকির না থাকলে নেক কাজ যেমন করা যাবে না ঠিক প্রতারনা গাফলতি হতেও বেঁচে থাকা সম্ভব হবে না। তাই সবাইকে খুব বেশী বেশী যিকির আযকারে মশুগুল হবার জন্য তিনি দিকনির্দেশনা মুবারক দান করে আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।