ইরান থেকে করাচি হয়ে দেশে ফিরছেন ৩৫ বাংলাদেশি
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৪ জুন, ২০২৫ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান থেকে প্রথম দফায় ৩৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। তাদের অধিকাংশই নারী, শিশু ও চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগী।
আগামীকাল ২৫ জুন ভোরে তারা তেহরান থেকে সড়কপথে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন। গতকাল সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
তিনি জানান, এই বাংলাদেশিরা ইরান-বেলুচিস্তানের তাফতান সীমান্ত হয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর তারা করাচি হয়ে দুবাই ট্রানজিট নিয়ে ঢাকায় পৌঁছাবেন। করাচি থেকে দুবাই ছাড়াও অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রাখা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইরান থেকে দেশে ফেরার আগ্রহ জানিয়ে ইতোমধ্যে ৯৪ জন বাংলাদেশি তেহরানে বাংলাদেশ দূতাবাসে নিবন্ধন করেছেন। তাদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।
ইরানে বর্তমানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। দেশটিতে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন, যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।
দেশে ফিরতে আগ্রহী সকল বাংলাদেশিকে দ্রুত নাম-ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ লক্ষ্যে যেকোনো তথ্য ও সহায়তার জন্য নিচের হটলাইন নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়েছে:
বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন):
+৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন): +৮৮০১৭১২০১২৮৪৭

এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)