সেনাবাহিনীর ওপর উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের গুলিবর্ষণ
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাঙামাটি সংবাদদাতা:
পাহাড়ে বেপরোয়া উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র অস্ত্রধারী সন্ত্রাসীরা আবারো টহলরত নিরাপত্তাবাহিনীর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে।
রাঙামাটি সদর উপজেলার মৌনপাড়া এলাকায় অবৈধ অস্ত্র-গোলাবারুদের মজুদসহ সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান তথ্যে অভিযান পরিচালিত করতে গেলে হামলার শিকার হয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবেদকের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন।
নিরাপত্তাবাহিনীর নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত সোমবার সেনাবাহিনীর একটি টহল দল মৌনপাড়া এলাকায় গেলে মেজর সুদর্শন নামে ইউপিডিএফ (প্রসীত) এর কমান্ডার পরিচয়ে মোবাইল ফোনে টহল কমান্ডারকে হুমকি দিয়ে এলাকা ছেড়ে যেতে বলে। এরপর সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলে এবং বাড়তি সদস্য মোতায়েন করে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোররাতে, মৌনপাড়া স্কুল এলাকায় ইউপিডিএফ’র সদস্যদের অবস্থান নিশ্চিত করে সেনাবাহিনী অভিযান চালায়। ঘিরে ফেলার সময় সন্ত্রাসীরা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্য তরিকুজ্জামান খান হাতে গুলিবিদ্ধ হন। এছাড়াও ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসীকে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আটক করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)