ইরান ও আরব দেশগুলোর সঙ্গে চুক্তির কথা ভাবছে সৌদি
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরান ও অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে সমঝোতামূলক চুক্তি করার কথা ভাবছে সৌদি আরব। এমন চুক্তি হলে এক দেশ অপর দেশে হামলা না চালানোর প্রতিশ্রুতি দেবে। গত বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হওয়ার পর যেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য এমন চুক্তির বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দুজন পশ্চিমা কূটনীতিক।
তারা বলেছেন, সৌদি আরব ১৯৭০ সালের ‘হেলেনস্কি প্রক্রিয়ার’ আদলে চুক্তির পরিকল্পনা করছে। ওই প্রক্রিয়ায় ইউরোপে ¯œায়ু যুদ্ধের অবসান ঘটেছিল।
এক আরব কূটনীতিক বলেছেন, ইরানসহ বেশিরভাগ আরব ও মুসলিম দেশ এ ধরনের চুক্তিকে স্বাগত জানাবে। তবে তিনি সঙ্গে সতর্কতা দিয়ে বলেছেন, চুক্তিতে কোন কোন দেশ যুক্ত হবে সেটির ওপর এটির সফলতা নির্ভর করবে।
আরব এ কূটনীতিক আরও বলেছেন, ভৌগলিকভাবে ইরান সৌদির পাশেই অবস্থান করবে। তাই সৌদি এখন এমন চুক্তির ব্যাপারে তাগাদা দিচ্ছে।
সৌদির এ পরিকল্পনাতে সমর্থন জানিয়েছে ইউরোপের দেশগুলো। তারা মনে করে, আর কোনো হামলা হবে না, ইরানকে এ গ্যারান্টি দেওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হবে এমন চুক্তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)