‘ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে’
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বিএবির নেতাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে কি না এমন প্রশ্নের জবাবে আবদুল হাই সরকার বলেন, ‘মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি কর্মীদের কাজের পরিবেশ এই সংঘাতের কারণে বিঘিœত হলে তা দেশের রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে। তবে এর প্রভাব কতটা হবে, তা পরিস্থিতি কত দিন স্থায়ী হয়, তার ওপর নির্ভর করবে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।