ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান। ওই বিমানে পাইলটসহ দু’জন ক্রু ছিলো। বিমান বিধ্বস্তের পরও অত্যন্ত জটিল এক অভিযান চালিয়ে ওই দু’জনকে জীবিত উদ্ধার করার দাবি করে মার্কিন সেনারা।
বিধ্বস্ত বিমানের ওই পাইলট জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে সে অদ্ভুদ কিছু জিনিস দেখতে পায়। যা দেখতে অনেকটা জেলি মাছের মতো ছিলো। আর অদ্ভুত মাছের আকৃতিটি তৈরি করা হয়েছে ছোট ছোট ড্রোনের মাধ্যমে।
সংবাদমাধ্যম সিএনএন গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (২৩ জুন) জানিয়েছে, বিমানের পাইলট গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিজের এ অভিজ্ঞতার কথা জানিয়েছে।
কীভাবে ইরান আকাশে ড্রোনের মাধ্যমে এমন জিনিস তৈরি করলো সেই প্রশ্ন গোয়েন্দাদের মধ্যে ঝড় তৈরি করে। কিন্তু তারা এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে পায়নি।
সিএনএন বলেছে, একসঙ্গে ড্রোন উড়ে আসার বিষয়টি ইরানের ড্রোন প্রযুক্তির জন্য বড় বিষয়- আর শত্রুপক্ষের জন্য অত্যন্ত সতর্কতার বিষয়।
ওই পাইলটের অভিজ্ঞতা নিজ মুখে শোনা একটি সূত্র সিএনএনকে বলেছে, “বড় ড্রোন গুলোর নিচে ছোট ছোট ড্রোনগুলো একত্রিত হয়ে যেন পায়ের মতো এগিয়ে আসছিলো। যা দেখে সত্যিকারের এলিয়েনের মতো লেগেছে।”
আরেকটি সূত্র বলেছে- ওই পাইলট তাদের বলেছে, আকাশে যেন সে ড্রোনের মাইনফিল্ড দেখেছে।
ওই এফ-১৫ যুদ্ধবিমানটি কীভাবে ভূপাতিত হয়েছে সেটি এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, যুদ্ধবিমানটি ভূপাতিত করার ক্ষেত্রে ড্রোনের অবদান ছিলো। সূত্র: সিএনএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন হাজার পাউন্ড ছাড়ালো কুমড়ার ওজন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারদের ড্রোন হামলা ঠেকাবে ইরানের ‘মজিদ’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি দখলদাররা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সমাবেশের ডাক
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে গণমাধ্যমের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না -ইরান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












