ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি ট্রাম্পের
, ৩০ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সন্ত্রাসী ট্রাম্প।
গত সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেয় সে।
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। তবে তেহরান বরাবরের মতো পশ্চিমাদের এই অভিযোগ অস্বীকার করেছে। তবে গত মাসে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। এই হামলার পরও অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তেহরান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছে, ইরান ‘অত্যন্ত বাজে ইঙ্গিত’ দিচ্ছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আবার চালু করার যেকোনও প্রচেষ্টা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হবে।
সে বলেছে, ‘আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা একেবারে মুছে দিয়েছি। তারা আবার শুরু করতে পারে। কিন্তু এর পরিণতি আগের চেয়েও দ্রুত হবে; আঙুল নাড়ানোর আগেই আমরা তা ধ্বংস করে দেবো। ’ সূত্র: রয়টার্স, এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)