বন্যায় বেইজিংয়ের রাস্তাগুলো পরিণত হয়েছে নদীতে
, ৩০ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চীনের উত্তর বেইজিংয়ে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
গত কয়েক দিনে উত্তর চীনে তীব্র বৃষ্টিপাত দেখা দিয়েছে, যার ফলে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। বেইজিংয়ের পার্শ্ববর্তী ‘হেবেই’ প্রদেশে ভূমিধসে চারজন নিহত হয়েছে এবং আরও আটজন নিখোঁজ রয়েছে।
গত সোমবার (২৮ জুলাই) বেইজিংয়ের পার্শ্ববর্তী উত্তর-পূর্বের মিয়ুন জেলার পাহাড়ি অঞ্চলে ২৮ জনের মৃত্যু হয়েছে এবং ইয়াংচিং জেলার আরও দুইজন প্রাণ হারিয়েছে বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে।
এই বৃষ্টিপাতের ফলে বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৩৬টি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। তথ্য অনুযায়ী, প্রায় ৮০,০০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে, যার মধ্যে প্রায় ১৭,০০০ জন মিয়ুন জেলার বাসিন্দা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রামাণ্যচিত্রে দেখা গেছে, বাদামি রঙের বন্যার পানি আবাসিক এলাকায় ঢুকে পড়েছে, গাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে, বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলছে এবং রাস্তা নদীতে পরিণত হয়েছে।
গত সোমবার (২৮ জুলাই) বেইজিং তার সর্বোচ্চ স্তরের বন্যা সতর্কতা জারি করে এবং বাসিন্দাদের নদীর কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছে। শহরের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রও বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করে- যা চার স্তরের মধ্যে সর্বোচ্চ- এবং রাতভর প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা, কাদাধস ও পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ‘চরম ঝুঁকির’ বিষয়ে সতর্ক করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)