‘বৈধ লক্ষ্যবস্তু’ ১৮ মার্কিন প্রতিষ্ঠান:
ইরানের নিশানায় এবার অ্যাপল-গুগলের অফিস, কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়ার নির্দেশ
, ০২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের ভেতরে মার্কিন ও ইসরায়েলি সন্ত্রাসীদের গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসী কার্যকলাপে সহায়তার অভিযোগে ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন সংস্থাকে সরাসরি হামলার হুমকি দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গত মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, অ্যাপল, গুগল, মেটা এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টসহ এইচপি, ইনটেল, আইবিএম ও সিস্কোর মতো হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে। এই তালিকায় টেসলা, এনভিডিয়া, ওরাকল এবং বোয়িংয়ের মতো বড় নামও রয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে, এই সংস্থাগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইন্টারনেট যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েল ইরানের অভ্যন্তরে গুপ্তহত্যা ও নাশকতামূলক হামলার ছক তৈরি করছে। ইরানের স্থানীয় সময় ২ এপ্রিল রাত ৮টা থেকে এই প্রতিশোধমূলক হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা এসব কোম্পানির আঞ্চলিক কার্যালয়গুলো ‘ধ্বংস’ করে দেওয়া হবে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা নিহত হওয়ার প্রেক্ষাপটে তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে। সূত্র: প্রেস টিভি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)