‘ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে’
আল ইহসান ডেস্ক:
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে দখলদার সন্ত্রাসী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্তে¦ও তেহরানের কাছে এখনো প্রায় সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ কথা জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল।
গ্রোসি বলেছে, ক্ষতি ব্যাপক ছিল, কিন্তু আমাদের মূল্যায়ন হলো - বেশিরভাগ, যদি (মজুদ থাকা) সমস্ত ইউরেনিয়াম ৬০% সমৃদ্ধ নাও হয় - তবে ২০, পাঁচ এবং দুই শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে।
সে বলেছে, উপাদানটি এখনো আছে। যদিও আমরা (এর) কোনো চূড়ান্ত পরিণতি নির্ধারণ করছি না, তবে এটা স্পষ্ট যে, সমৃদ্ধ উপাদানের অস্তিত্ব, বিশেষ করে এত উচ্চ-স্তরের সমৃদ্ধকরণ এবং অস্ত্র-গ্রেড স্তরের কাছাকাছি... এটি উদ্বেগের কারণ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।