ইরাকের জাতীয় নির্বাচনে জয় পাওয়ার দাবি শিয়া আল সুদানির
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরাকের জাতীয় নির্বাচনে জয় পাওয়ার দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি।
গত বুধবার (১২ নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে নিজের নেতৃত্বাধীন জোটের জয়ের কথা জানান তিনি। তবে, তার দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শীঘ্রই সরকার গঠনে জোট শরিকদের সাথে আলোচনা শুরু হবে বলে জানান তিনি।
এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, গত মঙ্গলবার ১ কোটি ৯ লাখ ৪ হাজার ৬৩৭ জন নাগরিক ভোট দিয়েছেন। এর আগে, রোববার একটি বিশেষ ভোটদানের মাধ্যমে ১০ লাখ ৮৪ হাজার ২৮৯ জন সামরিক ও নিরাপত্তা কর্মী এবং ২০ হাজার ৫২৭ জন বাস্তুচ্যুত ব্যক্তি ভোট দিয়েছেন। এতে চূড়ান্ত ভোটদানের হার ৫৬ দশমিক ১১ শতাংশে পৌঁছায়।
অপরদিকে, এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ইরাকের বেশিরভাগ তরুণ ভোটার এই নির্বাচনকে শুধু প্রতিষ্ঠিত দলগুলোর দেশের তেল সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করার একটি মাধ্যম হিসেবে উল্লেখ করে ভোট দেয়া থেকে বিরত ছিলেন।
এর আগে, সুদানির নেতৃত্বাধীন রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট জোট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীর দাবি, পার্লামেন্টের ৩২৯ আসনের বেশিরভাগেই জয় পেয়েছে তার জোট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে পাচার করছে ইসরায়েল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)