সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (১৬)

(বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)
এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, সকাল ৫:৫২ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, রাত ১২:৪৭
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ  ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (১৬)
সমঝ ও বিচক্ষণতা-২
পূর্ব প্রকাশিতের পর
অবশেষে ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার নিকট গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বলল। হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি সবকিছু শুনে বললেন, তোমরা মহল্লার মসিজদের ইমাম, মুয়াজ্জিন এবং দু চার জন গন্যমান্য ব্যক্তিকে আমার নিকট নিয়ে আস। তাদেরকে আনা হলে হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, “তোমরা কি চাওনা যে, এই ব্যক্তির চুরি হয়ে যাওয়া মালামাল সে আবার ফিরে পাক?” তারা বলল অবশ্যই চাই। ইমামে আ’যম রহমতুল্লাইহি আলাইহি বললেন, তাহলে তোমরা ফিরে গিয়ে তোমাদের এলাকায় যত চোর-বদমায়েশ আর সন্দেহজনক ব্যক্তি আছে সকলকে কোন একটা ঘরে বা মসজিদে জমা করো। এরপরে দু একজন দরজায় দাঁড়িয়ে যাও এবং যার মাল চুরি গেছে তাকেও সাথে দাঁড় করাও। অতঃপর একেকজন করে ঘর থেকে বের কর এবং এই লোককে জিজ্ঞেস কর, সে চোর কিনা। যদি চোর না হয় তাহলে বলবে, না এ লোক চোর না। আর যদি চোর হয় তাহলে চুপ থাকবে, কিছুই বলবেনা। আর তোমরা তাকে গ্রেফতার করে তদন্ত করবে। সেই ব্যক্তিই চোর হবে। হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি রহমতুল্লাহি আলাইহি উনার পরামর্শ মত এভাবেই তারা চোর ধরে সব মালামাল উদ্ধার করল অথচ গৃহস্বামীর আহলিয়ার উপর তালাকও পড়ল না। সুবহানাল্লাহ!
ইবনে জাওযী, ইয়াহইয়া ইবনে জাফর রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, এই ঘটনা আমি নিজ কানে হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার নিকট শুনেছি। হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, একবার আমি মরুভূমির মধ্যে সফর করছিলাম। রাস্তায় পিপাসা অনুভূত হল এবং পানির ভীষণ প্রয়োজন দেখা দিল। কিন্তু আশে পাশে কোথাও পানি ছিল না। এমন সময় গ্রাম্য এক লোক এক মশক পানি নিয়ে আমার নিকটে এল। আমি তার কাছে পানি চাইলে সে দিতে অস্বীকৃতি জানাল এবং বলল পাঁচ দিরহামের বিনিময়ে দিতে পারি। সুতরাং আমি পাঁচ দিরহাম দিয়ে মশকসহ তার কাছ থেকে পানি কিনে নিলাম। এরপরে আমি সেই বেদুইনকে বললাম জনাব! ছাতুর প্রতি যদি আপনার কোন আগ্রহ থাকে তাহলে আপনাকে দিতে পারি। সে বলল, দিন। আমি ছাতু দিলাম যা যাইতুনের তেলে মাখানো ছিল। সে খুব মজা করে পেট ভরে খেল। খাওয়ার পরেই তার পিপাসা লাগল ভীষন। একেতো ছাতু তার উপরে আবার তেল মাখানো। সে বড় অনুনয়- বিনয় করে আমার কাছে পানি চাইল। আমি বললাম জনাব, পাঁচ দিরহাম হলে এক পেয়ালা দিতে পারি। তার কমে হবে না। সে যেহেতু পানির মুখাপেক্ষি ছিল তাই এই প্রস্তাবেই রাজি হয়ে গেল। আমি এক পেয়ালা পানির বদলে আমার পাঁচ দিরহামও ফেরত পেলাম আবার মশক আর পানিও আমার কাছে রয়ে গেল।
একবার হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সামনে এক জটিল মাসয়ালা পেশ করা হলো। সমসাময়িক সকল হযরত ইমাম-মুজতাহিদীন উনারা সমাধান দিতে অপারগ হয়ে গিয়েছিলেন। পরে উনাকে জিজ্ঞাসা করা হল, “এক মহিলা ছাদে যাওয়ার উদ্দেশ্যে মই বেয়ে উপরে উঠছিল, হঠাৎ করে তার স্বামী তাকে দেখে ফেললো। স্ত্রীর এই কাজ তার খুব অপছন্দ হল তাই সে রাগান্বিত হয়ে বলল, যদি তুমি উপরে উঠ তাহলে তিন তালাক, আবার নিচে নামলেও তিন তালাক। এমতাবস্থায় তালাক থেকে বাঁচার জন্য মহিলা কি পন্থা অবলম্বন করবে? হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, একদম সহজ সমাধান রয়েছে। সেটা হল, মহিলা আর উপরে উঠবেনা এবং নিচেও নামবেনা। যেখানে আছে ওখানেই দাঁড়িয়ে থাকবে। আর কিছু লোক যেয়ে মইসহ তাকে নামিয়ে এনে মাটিতে রেখে দিবে তাহলে তালাক পড়বে না। আর তার স্বামীর কসমও ভঙ্গ হবে না। লোকেরা জিজ্ঞেস করল, এর অন্য কোন সমাধান আছে কিনা? তিনি বললেন, দ্বিতীয় আরেকটা সমাধান আছে সেটা হল কিছু মেয়ে লোক গিয়ে ঐ মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তুলে নিয়ে এসে মাটিতে রেখে দিবে। তাহলে তালাক পড়বে না।
একবার লুলুই গোত্রের একটি দল কোন কাজ উপলক্ষে কুফায় আগমন করল। তাদের মধ্যে এক ব্যক্তির আহলিয়া ছিল খুবছূরত। কুফার জনৈক ব্যক্তির দৃষ্টি পড়ল তার উপর। সে কলা কৌশলে তার সাথে ভাব জমিয়ে তাকে নিজের স্ত্রী বলে দাবী করল। মহিলাও নিজের স্বামীকে অস্বীকার করে উক্ত কুফীকে স্বামী বলে পরিচয় দিল। তার আসল স্বামী লুলুই বেচারা পেরেশান হয়ে পড়ল। সে বলছে আমার স্ত্রী আর কুফী বলছে তার স্ত্রী। কিন্তু তার সাথে কোন সাক্ষি না থাকায় কেউ তার কথায় কান দিল না। অবশেষে হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার নিকট উক্ত ঘটনা ব্যক্ত করা হলো। তিনি কাজী ইবনে আবী লায়লাসহ আরো কয়েকজন কাজী, ফুকাহা আর মহিলাদের একটি দল নিয়ে উক্ত স্থানে পৌঁছলেন, যেখানে লুলুই গোত্রের লোকেরা তাঁবু ফেলে অবস্থান করছিল। সেখানে পৌঁছে তিনি আগন্তুক মহিলাদেরকে একে একে ঐ তাঁবুতে প্রবেশ করতে বললেন, যেখানে লুলুই ব্যক্তি অবস্থান করছিল। আদেশ অনুযায়ী কুফী মহিলারা যখন ঐ তাঁবুতে প্রবেশ করতে গেল তখন লুলুই ব্যক্তির কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করল এবং পথ রোধ করে দাঁড়াল। এর পরে হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উক্ত বিতর্কিত মহিলাকে লুলুই ব্যক্তির তাঁবুতে ঢুকতে বললেন। মহিলা তাঁবুর নিকট যাওয়ার সাথে সাথে কুকুরটি লেজ নাড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতে লাগল এবং একবারও ঘেউ ঘেউ করল না। হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন সমস্যার সমাধান হয়ে গেছে। এই মহিলা প্রকৃত পক্ষে এই লুলুই ব্যক্তির আহলিয়া। কুকুরটি আগে থেকে তাকে চেনে বিধায় ঘেউ ঘেউ করে নাই। এরপরে মহিলার উপর চাপ প্রয়োগ করলে সেও ঘটনার সত্যতা স্বীকার করে বলল ইনিই আমার আসল স্বামী। শয়তানের ধোকায় পড়ে আমি মিথ্যা বলেছিলাম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১০ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১০ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১১ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে