ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (২৪৮)
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকীমুল হাদীছ সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি খারিজীদের প্রতিউত্তরে বলেন, আমি তাদের ক্ষেত্রে একথাই বলবো যা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি এদের চেয়েও আরো বড় গুনাহগারদের ক্ষেত্রে বলেছেন-
إِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ. وَان تَغْفِرْ لَهُمْ فَانَّكَ انتَ الْعَزِيزُ الْحَكِيمُ
অর্থ: (আয় বারে ইলাহী) আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা। আর যদি তাদেরকে ক্ষমা করেন তবে তো আপনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৮)
তিনি তাদেরকে আরো বলেন, জেনে রাখো, জলীলুল ক্বদর রসূল হযরত নূহ আলাইহিস সালাম উনাকে উনার সম্প্রদায় বলেছিল-
انؤمن لك واتبعك الارذلون
অর্থ: “আমরা কি আপনার উপর বিশ্বাস স্থাপন করবো, অথচ নীচু শ্রেণীর লোকেরা আপনার অনুসরণ করেন?” (পবিত্র সূরা শুয়ারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১১)
তার প্রতিউত্তরে তিনি তাদেরকে বলেছিলেন-
وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ. انْ حِسَابُهُمْ الَّا عَلى رَبِّى لَوْ تَشْعُرُونَ. وَمَا انَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ
অর্থ: “তারা কি করে তা আমার জানার বিষয় না। তাদের হিসাব নিকাশের ভার আমার মহান রব তায়ালা উনার উপরই ন্যাস্ত, বিষয়টি যদি তোমরা বুঝতে। আর মু’মিনগণকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়।” (পবিত্র সূরা শুয়ারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১২-১১৪)
তিনি আরো বলেন, আমি জলীলুল ক্বদর রসূল হযরত নূহ আলাইহিস সালাম উনার কথা মুবারকই পুনরাবৃত্তি করবো-
ولا اقول للذين تزدرى اعينكم لن يؤتيهم الله خيرا. الله اعلم بما فى انفسهم انى اذا لـمن الظالمين.
অর্থ: “তোমাদের দৃষ্টিতে যারা হীন তাদের সম্পর্কে আমি বলবো না যে, মহান আল্লাহ পাক কখনোই তাদেরকে কল্যাণ (ছওয়াব) দান করবেন না। তাদের অন্তরে যা আছে তা মহান আল্লাহ পাক তিনিই ভালো জানেন। এরূপ বললে আমাকে যালিমদের অন্তর্ভুক্ত হতে হবে।” (পবিত্র সূরা হুদ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩১)
খারিজীরা সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার অত্যন্ত হিকমতপুর্ণ জাওয়াব শুনে লা জাওয়াব (নিশ্চুপ) হয়ে গেল। (মানাকিবে ইমামে আ’যম- ১/১২৪, ইমাম আবু হানীফাহ- ২৪)
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকীমুল হাদীছ, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন বেমেছাল ইলমে লাদুন্নী মুবারকের অধিকারী। পৃথিবীর এমন কোন লোক ছিলো না যে, উনার সাথে মুনাযারা বা বাহাস করে বিজয় লাভ করতে পেরেছে। সকলেই উনার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। সকলের সমস্ত ইলিম উনার ইলিমের কাছে নিষ্প্রভ হয়েছে। লাইস ইবনে সা’দ নামীয় এক ব্যক্তি সবসময় সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিপক্ষে অবস্থান গ্রহণ করতেন। স্বয়ং তিনিই বলেছেন, একদিন আমি ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সাক্ষাতে মিলিত হতে চাইলাম। আমি দেখলাম অনেক লোক উনাকে ঘিরে রেখেছেন। উনারা সবাই উনাকে বিভিন্ন মাসয়ালা-মাসায়িল জিজ্ঞাসা করছেন। আর তিনি তার জাওয়াব দিয়ে যাচ্ছেন। মহান আল্লাহ পাক উনার কসম! আমি উনার জাওয়াব দানের বিষয়টির চেয়ে দ্রƒততায় বেশী আশ্চর্যান্বিত হয়েছি। মুকাবিলাকারীদেরকে লা-জাওয়াব করার ইলিম ও হিকমত তিনি পুরো পুরি আয়ত্ব করেছেন। এক, দুই কথায় প্রতিপক্ষকে নির্বাক করে দিতে পারেন।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।