শিশুদের জন্য নছীহত মুবারক! (২৩)
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার দান
, ২৭ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রাবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার কাছে বিষয়টি পেশ করলেন। তিনি বললেন, আপনার আব্বাজান উনাকে স্মরণ করিয়ে দিবেন, সেই ছয় দিরহাম তো তিনি আটা কেনার জন্য রেখেছেন!
এটা শুনে ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, ‘কোনো বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সত্য প্রমাণিত হতে পারে না- যতক্ষণ পর্যন্ত যে বস্তু তার কাছে আছে, তার থেকে বেশি ইস্তিকামত বা ভরসা ওই বস্তুর ওপর না হবে- যা মহান আল্লাহ পাক উনার কাছে আছে।’ তাই আপনার আম্মাজান উনার কাছে গিয়ে বলবেন, যেন পুরো ছয় দিরহামই আপনার কাছে দিয়ে দেন..।
এরপর সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি ছয় দিরহামই উনার কাছে পাঠিয়ে দিলেন। ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি পুরো ছয় দিরহামই ভিক্ষুককে দিয়ে দিলেন। ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এখনো নিজের জায়গা থেকে উঠেননি, এরই মধ্যে এক লোক উট বিক্রি করার জন্য উনার পাশ দিয়ে যাচ্ছেন। ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, উটটি কত বিক্রি করবে? বিক্রেতা বললেন, একশত চল্লিশ দিরহাম ।
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, উটটা আমি কিনলাম। এটা এখানে বাঁধেন। কিন্তু এর দাম কিছুদিন পরে দেব।
লোকটা রাজি হলেন এবং উটটা বেঁধে চলে গেলেন।
একটু পরেই অপর এক লোক এসে বললেন, হে সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম! আপনি কি উটটা বিক্রি করবেন?
তিনি বললেন, হ্যাঁ। লোকটি বললেন, কত দিরহামে?
তিনি বললেন, দুইশত দিরহাম।
লোকটি বলল, আমি এই দামে উটটি কিনলাম। লোকটি দুইশত দিরহাম দিয়ে উটটি নিয়ে গেলেন।
সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি যার কাছ থেকে বাকিতে উট কিনেছিলেন, তাকে একশত চল্লিশ দিরহাম দিয়ে দিলেন। অবশিষ্ট ষাট দিরহাম নিয়ে সাইয়্যিদাতুন নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রাবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনাকে দিলেন।
সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি জানতে চাইলেন, এটা কী?
সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, এটা ওই জিনিস, যা মহান আল্লাহ পাক তিনি উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাধ্যমে আমাদের জন্য ওয়াদা করেছেন- ‘যে লোক কোনো দান করবে, তাকে এর দশ গুণ দেওয়া হবে।’ মানে ছয় দশে ষাট দিরহাম।
নছীহত মুবারক: আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রাবিয়াহ দযাহরা আলাইহাস সালাম উনারা কখনো নিজেদের জন্য কিছু জমা রাখতেন না। সবকিছুই দান করে দিতেন। আলোচ্য ঘটনার দ্বারাও উনারা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ পাক উনার জন্য দান করলে মহান আল্লাহ পাক তিনি এই দানকে যে, ‘কমপক্ষে দশগুণ বৃদ্ধি করে দেন’ তা উনারা প্রমাণ করে দেখালেন।
-উম্মু মুদ্দাসসির
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৮)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












