ইমরান খানের সাথে দেখা করে যে ভয়ঙ্কর তথ্য দিলেন আইনজীবী বাবর আওয়ান
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১২ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে কারাগারে দেখা করেছেন আইনজীবিদের একটি প্রসেধি দল। সাক্ষাতের পর প্রসেধি দলের প্রধান পাকিস্তানের সাবেক আইনমন্ত্রী, রাজনীতিক ও সিনিয়র আইনজীবী জহির উদ্দিন বাবর আওয়ান বেশকিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছেন।
তিনি বলেন, মুসলিম বিশ্বের সবচেয়ে নেতাকে ৮ ফুট বাই ৮ ফুট একটি অন্ধকারময় নোংরা ঘরে রাখা হয়েছে, যেখানে ভালোভাবে ওযু করার ব্যবস্থা নেই। জায়নামায বিছিয়ে নামায পড়ার ব্যবস্থা নেই এমন একটি মানবেতর পরিবেশে তাকে রাখা হয়েছে। তাকে মূলতঃ মৃত্যুদ-প্রাপ্ত আসামীদের সেলে রাখা হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদ বিষয়ক এই উপদেষ্টা বলেন, অবর্ণনীয় একটি ভীতিকর স্থানে মুসলিম বিশ্বের এই সম্মানিত নেতাকে রাখা হয়েছে, যাকে সি ক্যাটাগরিও নয়, ডি ক্যাটাগরির বলা যেতে পারে। সে পত্রিকা পড়া, টিভি দেখা বা বাইরের কারো সাথে যোগাযোগ থেকে বঞ্চিত।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর কেবিনেটের ফেডারেল আইনমন্ত্রী বাবর আওয়ান বলেন, অন্য কয়েদিদের বাইরে বেড়ানোর সুযোগ থাকলেও ইমরান খানের সেই সুযোগ নেই। এত কষ্টের পরেও ইমরান খানের মনোবল অটুট ও দৃঢ় আছে। সে জানান, পাকিস্তানের জনগণের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে এমনকি জীবন দিতেও সে প্রস্তুত রয়েছেন। ইমরান খানের এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য সে পাকিস্তানের সকল নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বাবর আওয়ান বলেন, ইমরান খানের স্ট্যাটাস অনুযায়ি তাকে তার প্রাপ্য সকল সুযোগ-সুবিধা দেয়া হোক। তার মুক্তির জন্য ইসলামাবাদ হাইকোর্টসহ সকল কোর্টে আমরা যাব। পেশোয়ারের নির্বাচনে জনগণের বিজয় দেখে সরকার আতঙ্কিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)