মহড়া: কল্পিত ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত
ইরানের সশস্ত্র বাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের কিয়াসার গ্রামে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে 'মাকড়সার বাসা'। এখানে 'মাকড়সার বাসা'-কে প্রতীকী অর্থে অত্যন্ত দুর্বল ইহুদিবাদী ইসরাইলকে বোঝানো হয়েছে। কারণ মাকসড়ার বাসা হচ্ছে অত্যন্ত দুর্বল।
গত বুধবার অনুষ্ঠিত এই মহড়ায় কিয়াসার গ্রামের বাসিন্দাদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি অতিথিও উপস্থিত ছিলো।
মহড়ায় কল্পিত ইহুদিবাদী ইসরাইলকে টার্গেট করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরাইলের কল্পিত লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরাকি পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র সংস্কৃতি বিষয়ক উপ-প্রধান হাশিম আল-হায়দারি।
শত্রুরা চায় ইরানের কাছে যাতে কোনো ক্ষেপণাস্ত্র না থাকে। কিন্তু ইরানের জনগণ মনে করে, ক্ষেপণাস্ত্র শক্তি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতিটি দেশ ও জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে।
ইরানের উত্তরাঞ্চলের কিয়াসার গ্রামে গত আট বছর ধরে ‘মাকড়সার বাসা’ শীর্ষক বার্ষিক এই ক্ষেপণাস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।