হাওয়াইয়ে দাবানল : পুড়ে ছাই মাউয়ি শহর, হাজারও অধিবাসী নিখোঁজ
দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ। সেখানে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্বীপটির পুলিশ প্রধান জানিয়েছে, কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নয় যে, ঠিক কতজন নিখোঁজ রয়েছে। তবে সে ধারণা করছে এই সংখ্যা প্রায় এক হাজার।
পুরো দ্বীপের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছে। সে কারণে লোকজনের সঙ্গে যোগাযোগ করাটা কঠিন হয়ে পড়েছে।
পশ্চিম মাউয়ি শহরে প্রায় ১১ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। এছাড়া প্রায় ১৭০০ ভবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গভর্নর জোস গ্রিন এই দাবানলকে হাওয়াই রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে উল্লেখ করেছে। সে বলেছে, এটা একটি হৃদয়বিদারক দিন।
সে বলেছে, পর্যটন শহর লাহাইনার প্রায় ৮০ শতাংশ এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ১৪ হাজারের বেশি পর্যটককে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। হাওয়াই অঙ্গরাজ্যে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত বুধবার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, অনেকেই দাবানলের আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপ দিয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়, অনেককে সাগরের পানি থেকে উদ্ধার করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে মাউয়ি কাউন্টির মেয়র রিচার্ড বিসেন জুনিয়র বলেছে, অনেক বাড়ি-ঘর এবং ব্যবসায়িক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওই শহরে ১২ হাজার মানুষের বসবাস। স্থানীয় এক বাসিন্দা সেখানকার গণমাধ্যমকে বলেন, শহরের প্রায় সব নৌকাই পুড়ে গেছে।
স্থানীয় কর্মকর্তারা বলছে, মাউয়ি দ্বীপে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা বেশ কঠিন। মেয়র রিচার্ড বিসেন সতর্ক করেছে যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রায় ২ হাজার ১০০ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।