ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে, খোঁজ মিলছে না ১৪০ জনের
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
খারাপ আবহাওয়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার যাত্রীবাহী জাহাজটি জাভা সাগরে ডুবে গেছে। জাহাজটিতে ২৪৩ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১০৩ জনকে উদ্ধার করা হলেও একজনের মৃত্যু হয়েছে। এখন নিখোঁজ ১৪০ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
সংবাদমাধ্যম দ্য ডন বলছে, নিখোঁজ ১৪০ জনের সন্ধানে জাহাজ, হেলিকপ্টার ও উদ্ধারকারী দল নিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ২৪৩ জন যাত্রী ও কর্মী থাকা জাহাজটির খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সংস্থাটি জানায়, ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি শনিবার (১২ সেপ্টেম্বর) পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল। পরে রোববার সংস্থাটি জানায়, জাহাজটি ডুবে গেছে। তবে কীভাবে বা ঠিক কোথায় এটি ডুবেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সংস্থাটির বানজারমাসিন কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও বিবৃতিতে বলেন, বিভিন্ন জাহাজের মাধ্যমে ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নেয়া হবে। তিনি জানান, জাহাজটির সর্বশেষ অবস্থানের দিকে একটি উদ্ধারকারী দল, কয়েকটি জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠিয়ে তল্লাশি শুরু করা হয়েছে।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ফেরি। দেশটিতে আকাশপথের তুলনায় নৌপথে যাতায়াত খরচ কম এবং সহজলভ্য হওয়ায় মানুষ ব্যাপকভাবে ফেরির ওপর নির্ভরশীল। তবে দেশটিতে নৌযানের নিরাপত্তাবিধি সবসময় কঠোরভাবে মানানো হয় না। ফলে নৌযান দুর্ঘটনার হারও তুলনামূলকভাবে বেশি।
গত মাসেও ইন্দোনেশিয়ার একটি ফেরিতে সাগরে আগুন লেগে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ হন। তাদের কয়েকজন আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপ দিয়েছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)