সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ইন্দোনেশিয়ার গ্রিন ইসলাম বিপ্লব: প্রেক্ষাপট বাংলাদেশ

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, সকাল ৭:৩৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:১৫

ইসলাম স্বভাবগতভাবেই পরিবেশবান্ধব, পরিবেশ রক্ষার প্রতি যতœশীল। তাই তো ইসলামের
দৃষ্টিতে পানি অপচয় করা, অহেতুক গাছ নষ্ট করা, বিনা কারণে পশুপাখির প্রতি নির্দয় আচরণ করা গর্হিত
কাজ। এমনকি যুদ্ধেও ফসল ধ্বংস করতে নিষিদ্ধ করা হয়েছে। এই সত্যকে সামনে নিয়ে পরিবেশ
রক্ষার আন্দোলনে নেমেছে ইন্দোনেশিয়া।

যার নাম তারা ঠিক করেছে ‘গ্রিন
ইসলাম’।

ইন্দোনেশিয়ায় গ্রিন ইসলামের
উত্থান:

ইন্দোনেশিয়া বহু বছর ধরে পরিবেশ
সংকটে জর্জরিত, বন উজাড়, পাম তেলের প্লানটেশন, পিটল্যান্ড আগুন, কয়লাভিত্তিক বিদ্যুৎ, নদীদূষণ-সব মিলিয়ে দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিবেশ
ঝুঁকির প্রধান ভুক্তভোগী। সরকারি সংস্থার তথ্য অনুযায়ী গত ২০ বছরে ইন্দোনেশিয়া প্রায়
৯.৭ মিলিয়ন হেক্টর বন হারিয়েছে। অন্যদিকে ‘কার্বন মেজারমেন্ট ইনিশিয়েটিভ’-এর গবেষণায়
দেখা যায়, বিশ্বের মোট কার্বন নির্গমনের
প্রায় ৪ শতাংশ আসে এই অঞ্চল থেকে, মূলত বন পোড়ানো ও পিটল্যান্ড
ধ্বংসের কারণে।

এত বিশাল সংকটকালীন মুহূর্তে
ইন্দোনেশীয় প্রতিষ্ঠানগুলো বেশ কিছু অভিনব উদ্যোগ নিয়ে সমাজে হাজির হয়েছে। পরিবেশবাদ, ধর্মীয় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব- এই তিন স্তরকে
একত্র করে তারা একটি নতুন ধারার জন্ম দিয়েছে,
যাকে
বলা হচ্ছে ‘গ্রিন ইসলাম’ বা সবুজ ইসলাম। যার প্রভাব শুধু দেশটির ভেতরে নয়, সমগ্র মুসলিম সমাজে আলোচনার জন্ম দিয়েছে।

গ্রিন ইসলামের মৌলিক উদ্যোগগুলো
হলো-

১. পরিবেশবিষয়ক ফতওয়া:

প্রথমত, জাতীয় উলামা কাউন্সিল (গটও)  পরিবেশবিষয়ক একাধিক ফতওয়া জারি করেছে।

যেগুলোয় বন উজাড়কে জুলুম হিসেবে
ঘোষণা করেছে; নদী, হ্রদ বা সমুদ্র দূষণকে নিষিদ্ধ আচরণ হিসেবে চিহ্নিত
করেছে; অবৈধ খনি, বন্যপ্রাণী হত্যাকা-, পাম তেলের বাগানের অযৌক্তিক সম্প্রসারণকে ফ্যাসাদ
ও অন্যায় হিসেবে আখ্যা দিয়েছে।

ফতওয়াগুলোর আইনি প্রভাব না
থাকলেও নৈতিক প্রভাব এত গভীর যে বিভিন্ন জরিপে দেখা যায়, ইন্দোনেশিয়ার মানুষের আচরণ পরিবর্তনে সবচেয়ে প্রভাবশীল
ভূমিকা রাখছে ইসলামী নেতৃত্ব।

২০১৯ সালে পিউ রিসার্চ সেন্টারের
একটি জরিপে দেখা যায়, ইন্দোনেশিয়ার ৮১ শতাংশ
নাগরিক মনে করে পানিবায়ু সংকট মোকাবেলায় ইসলামী নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই
বছর ঈওজঈখঊ ওহফড়হবংরধ জরিপে দেখা যায়,
ইসলামী
ভাষায় পরিবেশবিষয়ক দাওয়াহ শুনলে মানুষের ৬৭ শতাংশ দ্রুত আচরণ পরিবর্তনের দিকে যায়, যেখানে শুধুমাত্র বৈজ্ঞানিক ভাষায় বললে সেই হার
৩৪ শতাংশে নেমে আসে। মানে পরিবেশ সংকট সচেতনতায় দ্বীনি নৈতিকতার প্রভাব বিজ্ঞানের তুলনায়
দ্বিগুণ।

২. ইকো-মসজিদ কর্মসূচি:

দ্বিতীয়ত, এই নৈতিক শক্তির কম্পাস ধরে শুরু হয়েছে বিশাল ব্যাপ্তির
ইকো-মসজিদ আন্দোলন। রাজধানী জাকার্তার ঐতিহাসিক ইস্তিকলাল মসজিদ এরই মধ্যে ২৫০ কিলোওয়াট
ক্ষমতার সোলার প্যানেল, পানি পুনর্ব্যবহার
ব্যবস্থা, শক্তিসাশ্রয়ী আলোকসজ্জা ও প্রাকৃতিক
বায়ুপ্রবাহের মাধ্যমে একটি আধুনিক পরিবেশবান্ধব মসজিদে রূপান্তরিত হয়েছে। সরকারের লক্ষ্য
ধীরে ধীরে দেশের ৮ লাখ মসজিদকে ইকো-মসজিদরূপে গড়ে তোলা। যেখানে মসজিদের ইমাম প্রত্যেক
জুমুয়ায় পানি সাশ্রয়, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ, নদী রক্ষা-এসব বিষয়ে দাওয়াহ দিচ্ছেন; মুসল্লিদের নিজেদের ঘরেও পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ
করছেন।

৩. ইকো পেসানত্রেন:

তৃতীয়ত, আরো বিস্তৃত পরিবর্তন হচ্ছে ইসলামী আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
‘ইকো পেসানত্রেন’ নামে মাদরাসাভিত্তিক পরিবেশ-শিক্ষা আন্দোলনে শিক্ষার্থীদের শেখানো
হচ্ছে সবুজায়ন, টেকসই কৃষি, কমপোস্টিং, পানি সংরক্ষণ,
বর্জ্য
ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারযোগ্য উপাদানের ব্যবহার। অনেক পেসানত্রেনে শিক্ষার্থীরা
নিজেরাই ছোট কৃষি খামার পরিচালনা করছে;
এটা শুধু
শিক্ষা নয়, বরং পরিবেশবান্ধব জীবনযাপনের
হাতে-কলমে অনুশীলনও।

৪. গ্রিন দাওয়াহ মুভমেন্ট:

চতুর্থত এবং সবচেয়ে আকর্ষণীয়
অংশ হলো দাওয়াহর নতুন ভাষা ও ব্যাপ্তি। নারী-পুরুষ উভয় ধর্মীয় ইনফ্লুয়েন্সারকে যুক্ত
করে ‘গ্রিন দাওয়াহ মুভমেন্ট’ চালু হয়েছে। যাতে বিজ্ঞান ও ধর্মীয় নৈতিকতার সমন্বয়ে জনসাধারণকে
পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হচ্ছে। ফরিদ সানং নামের একজন আলেমের নেতৃত্বে একটি বিখ্যাত
হাদীছ শরীফ এরই মধ্যে আন্দোলনের শক্তি হয়ে উঠেছে- “যদি কিয়ামত আসে এবং তোমার হাতে একটি
চারা থাকে, তবু তা রোপণ করো।”

আর ব্যক্তি উদ্যোগে তা ছড়িয়ে
পড়ছে প্রত্যন্ত অঞ্চলেও।

এই আন্দোলনের সামাজিক প্রভাব
বা কার্যকারিতা কেমন, সে সম্পর্কে সে দেশের
জরিপগুলো থেকেই পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়। ২০২২ সালে Indonesia Climate
Attitude Survey -এ দেখা যায়, ইকো-মসজিদ বা গ্রিন ফতওয়া কার্যক্রম থাকা এলাকাগুলোতে প্লাস্টিক
ব্যবহারের মাত্রা ২২ শতাংশ কমে গেছে। পানি সাশ্রয়ের প্রবণতা বেড়েছে ৩০ শতাংশ, আর বৃক্ষরোপণে স্থানীয় অংশগ্রহণ বেড়েছে ৪২ শতাংশ।

এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য
গভীরভাবে শিক্ষণীয়। সামগ্রিক বাস্তবতায় বাংলাদেশে পরিবেশ সংকট ভয়াবহ। এই সংকট থেকে
উত্তরণে আমাদের দেশের প্রায় লাখ লাখ মসজিদ,
হাজার
হাজার মাদরাসা ও লক্ষাধিক আলেম যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের দেশের চিত্রও পাল্টে যাবে ইনশাআল্লাহ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৩ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৪ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৬ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬