ইতালি যাওয়ার স্বপ্ন ভেঙে লিবিয়ায় জিম্মি কুমিল্লার ৬ যুবক
ঘটনার প্রতিকার চেয়ে এবং জিম্মি যুবকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবিতে ভুক্তভোগী পরিবারগুলো ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে। একই সঙ্গে সরকারের জরুরি কূটনৈতিক হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
জিম্মি হওয়া যুবকেরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের শাহাদাত হোসেন (২০), মানিকুল ইসলাম (২০), মুহম্মদ সোহেল (২৭), তাজ মোহাম্মদ (২৫), ফয়সাল (২০) এবং লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান (২১)।
জিম্মি থাকা যুবক মো. সোহেলের ছোট বোন লিজা আক্তার সময় সংবাদকে জানান, গত বছরের ডিসেম্বরে দালাল মানিকের মাধ্যমে ২০ লাখ টাকার বিনিময়ে তার ভাই ইতালির উদ্দেশ্যে রওনা হন। গত নয় মাসে ধাপে ধাপে তাদের কাছ থেকে পুরো টাকাই নেওয়া হয়েছে। কিন্তু ইতালি তো দূরের কথা, তাকে লিবিয়ায় নিয়ে দালালচক্রের হাতে তুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, গত ২৯ জুন সোহেল ফোন করে পরিবারের সদস্যদের জানান, তাদের অন্য একটি দালালচক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর থেকে মুক্তিপণ হিসেবে ২৭ লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
সর্বশেষ ১৯ জুলাই সোহেল একটি ভয়েস মেসেজ পাঠিয়ে জানান, তাদের আটকের বিষয়টি বিভিন্ন ফেসবুক পেজ ও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দালালদের নির্যাতন আরও বেড়ে গেছে। যেকোনো সময় তাদের হত্যা করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
ভুক্তভোগী মানিকুল ইসলামের বাবা মাহবুবুর রহমান জানান, ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় নয় মাস আগে দিশাবন্দ গ্রামের বেলাল হোসেনের ছেলে মানিকের মাধ্যমে তার ভাই সামছুল আলম ২০ লাখ টাকা নেন। পরে মানিকুলকে লিবিয়ায় নেওয়া হলেও সেখানে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের হাতে তাকে তুলে দেওয়া হয়। বর্তমানে মুক্তিপণের দাবিতে ছেলের ওপর চলছে ভয়াবহ নির্যাতন।
একই অভিযোগ করেন লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের শাহ আলম। তিনি বলেন, প্রায় আট মাস আগে একই দালাল সামছুল আলমকে ১৮ লাখ টাকা দিয়ে ছেলে মেহেদী হাসানকে ইতালি পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর সেও দালালচক্রের হাতে জিম্মি হয়ে পড়ে। এখন ছেলেকে বাঁচাতে নতুন করে ২৫ লাখ টাকা দাবি করা হচ্ছে।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, লিবিয়ায় নেওয়ার পর প্রায় আট মাস যুবকদের নিজেদের নিয়ন্ত্রণে রেখে সম্প্রতি আরও একটি নিষ্ঠুর দালালচক্রের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ১৫ থেকে ২০ দিন ধরে একটি গোপন আস্তানায় আটকে রেখে প্রত্যেকের জন্য ২৫ লাখ টাকা করে মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। টাকা আদায়ের জন্য নির্যাতনের প্রতিটি দৃশ্য ভিডিও করে পরিবারের কাছে পাঠিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, নির্যাতনের ভিডিও এলাকায় ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত দালাল সামছুল আলম ও তার পরিবারের সদস্যরা গত ১০ থেকে ১২ দিন ধরে বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে, লিবিয়ায় অবস্থানরত মূল দালাল মানিকের সঙ্গেও এখন আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পরিবারগুলো।
এ অবস্থায় জিম্মি যুবকদের স্বজনরা দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিয়ে তাদের উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সন্তানদের জীবিত ফিরে পাওয়াই এখন তাদের একমাত্র প্রত্যাশা।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ সময় সংবাদকে জানান, অবৈধভাবে বিদেশে যাওয়া কিংবা মানবপাচারের বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।