ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইতালির প্রধানমন্ত্রী মেলোনি রোববার (২০ সেপ্টেম্বর) নিজেই এই পরিকল্পনার কথা জানিয়েছে। সে বলেছে, শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা যেন নিজেদের সংখ্যালঘু মনে না করে, সে লক্ষ্যেই এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।
মেলোনি বলে, ‘শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা নিজেদের সংখ্যালঘু মনে করবে—এমনটা হতে পারে না’। তার দল ব্রাদার্স অব ইতালির (এফডিআই) যুব সংগঠনের আয়োজনে জাতীয় যুব উৎসব ‘ফেনিক্স’-এ বক্তব্য দেয়ার সময় সে এসব কথা বলে।
ইতালির বার্তাসংস্থা আনসার প্রতিবেদন অনুযায়ী, মেলোনি বলে, ‘ইতালির একটি শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা সংখ্যালঘু হয়ে কোণঠাসা বোধ করবে—এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এমনটা হতে দেয়া যাবে না।’
সে আরও বলে, স্কুলে বোরকা ও হিজাব পরা নিষিদ্ধ করবে তার সরকার।
মেলোনি জানায়, বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে যারা ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন, তাদেরও ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে।
মেলোনি বলে, এ বিষয়ে প্রস্তাবিত পদক্ষেপটি শিগগিরই মন্ত্রী পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।