ইতালিতে সৌদি জাহাজ ভর্তি অস্ত্র জব্দ, যাচ্ছিলো পরগাছা ইসরায়েলে!
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইহুদীবাদী ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ ইতালির জেনোয়া বন্দরে আটকে দিয়েছে সেখানকার কর্মীরা। বাহরি ইয়ানবু নামের এ জাহাজটি গত ৮ আগস্ট বন্দরে পৌঁছায়। পরিকল্পনা ছিলো, জেনোয়া থেকে অস্ত্র্র বোঝাই করে তা আবুধাবিতে নেওয়া হবে।
দ্য ক্রেডেলের প্রতিবেদনে বলা হয়, বন্দরকর্মীরা জানতে পারে, জাহাজটিতে ইতোমধ্যেই অস্ত্র্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরায়েলে পৌঁছানোর কথা। এরপর প্রায় ৪০ জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করে। জেনোয়ায় আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিলো এবং সেখান থেকেই অস্ত্র্র বোঝাই করা হয়।
জেনোয়ার ‘অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন’-এর সদস্য জোসে নিভোই বলেছে, ‘আমরা যুদ্ধের জন্য কাজ করি না।’ সে জানায়, এই ঘটনাকে ‘অস্ত্র্র চোরাচালান’ হিসেবে ধরে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।
এর আগে ২০১৯ সালেও জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্র্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলো। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের গণহত্যা চলমান থাকায় ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা ইসরায়েলমুখী অস্ত্র্র সরবরাহ ঠেকাতে সক্রিয় হয়েছে।
সম্প্রতি, গত ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দরের কর্মীরাও দখলদার ইসরায়েলের জন্য আনা অস্ত্র্র উপকরণ জাহাজে তুলতে অস্বীকৃতি জানায়, ফলে জাহাজটি বোঝাই না করেই ফিরে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী তা-ব, নিহত ৭ গাজাবাসী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)