ইতালিতে প্রবল বৃষ্টি ও ভূমিধস, জরুরি অবস্থা ঘোষণা
আল ইহসান ডেস্ক:
, ৪ঠা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৪ হিজরি, ৩১ সাদিস, ১৩৯০ শামসী, ২৯শে নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
এই পরিস্থিতিতে ইতালিজুড়ে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে দক্ষিণ ইতালির ইসচিয়া দ্বীপে কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে রোববার দেশটির একজন কর্মকর্তা জানিয়েছে।
ক্লাউদিও পালোম্বা নামের ওই কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ভূমিধসের ঘটনায় পাঁচজন এখনও নিখোঁজ রয়েছে।
শনিবার ভোরের দিকে ইউরোপের এই দেশটির নেপলসের কাছে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে কাদা এবং ধ্বংসাবশেষের স্রোতে গাছপালা, ভবন ও গাড়ি ভেসে যায়। এরপর থেকেই অন্তত ১৩ জন নিখোঁজ ছিলো। নিখোঁজদের মধ্যে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
ভূমিধসের ফলে অনেক ভবন ভেঙে গেছে এবং বেশ কয়েকটি গাড়ি ভেসে সমুদ্রের দিকে চলে যাচ্ছে। একজন বাসিন্দা এই ভূমিধসকে ‘পানি ও কাদার প্রপাত’ হিসাবে আখ্যায়িত করেছে।
এদিকে পৃথক এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইসচিয়ায় প্রাণঘাতী ভূমিধসের পর রোববার ইতালির সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে।
২০০ জনেরও বেশি উদ্ধারকারী এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের সন্ধানে অভিযান চালাচ্ছে এবং শত শত স্বেচ্ছাসেবকসহ অন্যরা তাদের হাঁটু পর্যন্ত কাদায় নেমে শহরের রাস্তা পরিষ্কার করতে ব্যস্ত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












