ইউরোপে প্রতি সাতজনে একজন মানসিক রোগী
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইউরোপের শিশু ও কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। তবে এমন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে গঠনমূলক পেশাদার সাহায্যের মারাত্মক অভাব রয়েছে। ইউরোপীয় অঞ্চল ও মধ্য এশিয়ার ৫৩টি দেশের শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।
প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, ২০ বছরের কম বয়সের প্রতি সাতজনের মধ্যে একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এ সংখ্যা গত ১৫ বছরে এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। এ ধরনের মানসিক সমস্যায় বিশেষভাবে মেয়েরা বেশি আক্রান্ত হচ্ছে। মেয়েদের ১৫ থেকে ১৯ বছর বয়সি প্রতি চারজনের একজন মানসিক সমস্যা নিয়ে জীবন যাপন করছে।
প্রতিবেদনের তথ্য মতে, যুবসমাজের মানসিক সমস্যা বাড়ানোর মূল সম্ভাব্য কারণগুলো হচ্ছে সামাজিক একাকিত্ব, চলমান ভূ-রাজনৈতিক সংঘাত এবং সামাজিক-অর্থনৈতিক অস্থিরতা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়- ইউক্রেন, সাইপ্রাস ও পোল্যান্ড এর শিশু-কিশোররা সবচেয়ে বেশি মানসিক সমস্যায় ভুগছে।
ডব্লিওএইচও এর প্রতিবেদনে লক্ষ্য করা গেছে, ইউরোপের দেশগুলোর প্রায় ২৫ শতাংশ শিশু ও কিশোরদের জন্য কমিউনিটি-ভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবা নেই। এছাড়াও প্রায় অনেক দেশে কোনো পৃথক মানসিক স্বাস্থ্য নীতি নেই। পাশাপাশি বর্তমানে যুবকেরা এআই চ্যাটবট যেমন চ্যাটজিপিটি-এর উপর নির্ভর করছে যা কখনও কখনও ভয়াবহ ফলাফল ডেকে আনছে। সূত্র: ইউরো নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)