যুদ্ধবিধ্বস্ত গাজায় আরব আমিরাতের উদ্যোগে গণবিবাহের ঘোষণা, নিবন্ধন শুরু
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার তরুণ প্রজন্মকে সহায়তা এবং সর্বস্বান্ত পরিবারগুলোর দায়ভার কমাতে আরব আমিরাত নতুন একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে গাজায় গণবিবাহের আয়োজন করা হবে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দ্য ড্রেস অব জয়’ বা ‘আনন্দের পোশাক’। আমিরাতের সরকার ২ ডিসেম্বর, নিজেদের জাতীয় দিবসে গাজায় একসাথে ৫৪টি বিয়ে আয়োজনের পরিকল্পনা করেছে।
এই উদ্যোগের উদ্দেশ্য মূলত গাজার তরুণ প্রজন্মকে সহায়তা করা এবং যুদ্ধের কারণে সবকিছু হারানো পরিবারগুলোর আর্থিক ও সামাজিক চাপ কমানো। গত সপ্তাহ থেকে এই গণবিবাহের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নবদম্পতিদের যাবতীয় ব্যয় বহন করবে আরব আমিরাত এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেবে।
নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রথমত, আগ্রহী পুরুষ ও নারীকে অবশ্যই কমপক্ষে ২৭ বছর বয়স্ক এবং অবিবাহিত হতে হবে। তাদের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিবাহের জন্য উপযুক্ত হতে হবে। দ্বিতীয়ত, প্রার্থীরা অবশ্যই ফিলিস্তিনের নাগরিক এবং গাজার স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, গাজার সরকারি কোনো কর্মী এই উদ্যোগে আবেদন করতে পারবেন না। দরিদ্র পরিবার বা যুদ্ধে সর্বস্ব হারানো পরিবারগুলোর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। চতুর্থত, নির্বাচিত প্রার্থীদের আমিরাত সরকারের পরিচালিত অপারেশন আল ফারিস আল শাম ৩ বা অপারেশন গ্যালান্ত নাইট ৩-এর নির্দেশনা মানতে হবে। এই প্রকল্প ২০২৩ সালের নভেম্বরে শুরু হয়েছিলো গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। পঞ্চমত, নির্বাচিত প্রার্থীদের অবশ্যই গণবিবাহ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত সব দাপ্তরিক ও মিডিয়া সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৬ নভেম্বর এবং চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। তথ্যসূত্র: খালিজ টাইমস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)