ইউনূসের কথা আর কাজের মধ্যে অনেক পার্থক্য -জিল্লুর রহমান
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ইউনূসের কথা আর কাজের মধ্যে অনেক পার্থক্য।
জিল্লুর রহমান বলেন, ইউনূসের সামাজিক ব্যবসা, তার ক্ষুদ্রঋণ, তার তিনশূন্যতত্ত¦ এগুলো বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে। কিন্তু বাস্তবায়নটা কি হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। সেটা আমরা খুব একটা দেখতে পাই না।
সম্প্রতি অনলাইনে নিজ চ্যানেলে জিল্লুর রহমান এসব কথা বলেন।
ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে ইউনূসের সাক্ষাৎকারের কথা তুলে ধরে জিল্লুর বলেন, মেহেদী তাকে জিজ্ঞেস করেছেন, মানুষ তো ডেমোক্রেসি চায়। মানুষ তো দ্রুত নির্বাচন চায়। মানুষ তো অনেক কিছু নিয়ে হতাশ। তখন ইউনূস বলছিলো যে- মানুষের চাওয়ার কোনো শেষ নেই। বাংলাদেশের মানুষ সব এখনই চায়।
একজন নাগরিক হিসেবে আমি তার এই কথায় খুব আহত বোধ করেছি উল্লেখ করে জিল্লুর রহমান আরো বলেন, আমার বিবেচনায় বাংলাদেশের মানুষের চাওয়া খুবই সীমিত। মানুষ এখানে খেয়ে পরে বাঁচতে পারলেই সন্তুষ্ট থাকে। এখানকার যারা উদ্যোক্তা শ্রেণি আছে, তারা থেকে শুরু করে যে যে কাজ করুক না কেন বাংলাদেশের মানুষ সরকারের দিকে তাকিয়ে থেকে কিছু করে না। সবাই নিজেরটা নিজে করে। বিশেষ বিশেষ মুহূর্তে যখন মানুষের অধিকার খর্ব হয়, মানুষ খানিকটা নৈরাজ্য দেখে, যখন তার ভোটাধিকার মানবাধিকারের পরিস্থিতি খারাপ হয়- তখন মানুষ একটু ফুঁসে ওঠে। কথা বলতে যখন পারে না, এর বাইরে মানুষ তেমন কিছু সরকারের কাছে চায় না। শুধু কিছু নীতি সহায়তা ছাড়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)