ইউটিউব দেখে এটিএম বুথে ডাকাতি, নিরাপত্তাকর্মীকে হত্যাকারী গ্রেপ্তার
রাজধানীর শাহাজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
ঢাকার কালাচাঁদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের গুলশান বিভাগের একটি দল। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি, বুথ ভাগার শাবল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, অভিযুক্ত আরিফ দীর্ঘদিন ধরে অভাব অনটনে ভুগছিল।
নিজের কিডনি বিক্রি করতে চেয়েছিল। সেখানেও ব্যর্থ হয়ে ইউটিউবে এটিএম বুথে ডাকাতির দৃশ্য দেখে উদ্বুদ্ধ হয়ে বুথে ডাকাতি করতে গিয়েছি। বুথে ঢোকার আগে সিকিউরিটি গার্ডকে কুপিয়ে হত্যা করে। গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করেছে সে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।