অতিরিক্ত গতি ও চালকের ঘুমঘুম ভাবে ফরিদপুরের দুর্ঘটনা
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর সদর উপজেলায় পিকআপ-বাসের সংঘর্ষে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। অতিরিক্ত গতি, বাসচালকের ঘুম ঘুম ভাব, বাসের সামনে ইজিবাইক ও মধ্যরেখা অতিক্রম করায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে কমিটি প্রতিবেদনে উল্লেখ করেছে।
সাত সদস্যের এই তদন্ত কমিটির সভাপতি ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী। তিনি বলেন, বাস ও পিকআপ দুটিই অতিরিক্ত গতিসম্পন্ন ছিল। উভয় যানই সড়কের মধ্যরেখা অতিক্রম করেছে। এর মধ্যে বাস কম এবং পিকআপ সড়কের মধ্যরেখা বেশি লঙ্ঘন করেছে।
প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছে, বাসটি চট্টগ্রাম থেকে আসছিল। টানা দীর্ঘপথ পাড়ি দেওয়ায় চালক ক্লান্ত ছিলেন। চালকের চোখে ঘুম ছিল। বাসের সামনে একটি ইজিবাইক ছিল। ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে বাসটি মধ্যরেখা অতিক্রম করে কিছুটা আড়াআড়ি হয়ে যায়। ওই সময় সামনের দিক থেকে দ্রুতগতির পিকআপটি বাসের সামনের দিকে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।
১৬ এপ্রিল সকালে একটি পিকআপে করে নারী ও শিশুসহ ১৬ জন আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিলেন। সকাল পৌনে আটটার দিকে পিকআপটি যাত্রী নিয়ে ফরিদপুর সদরের কানাইপুর দিগনগর এলাকায় পৌঁছালে মাগুরাগামী উত্তরা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে পিকআপের ১৫ জন যাত্রী নিহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)