ইউজিসি সচিব ফখরুলের পিএইচডি থিসিস নিয়ে প্রশ্ন
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৪ জুলাই, ২০২৫ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ফখরুল ইসলামের পিএইচডি থিসিসের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার বিরুদ্ধে প্লেজিয়ারিজম বা চৌর্যবৃত্তির অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ফখরুল ইসলাম বিভিন্ন সূত্র থেকে কপি করে গবেষণাপত্র বানিয়েছে। এক উইকিপিডিয়া থেকেই সে ১৮ শতাংশ তথ্য নিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষা উপদেষ্টা বরাবর ফখরুল ইসলামের নামে অভিযোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মতিউর রহমান।
২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন ফখরুল ইসলাম। তার বিষয় ছিল উনিশ শতকে বাংলা নাটকে শেক্সপিয়রের প্রভাব।
প্লেজিয়ারিজম (চৌর্যবৃত্তি) চেকার টার্নিটিন ব্যবহার করে দেখা গেছে, ফখরুল ইসলামের মোট তথ্যের ৯৬ শতাংশই অন্য লেখার সঙ্গে মিল পাওয়া যায়। এর মধ্যে ৭৬ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনার সঙ্গে মিল রয়েছে। এ ছাড়া ১৮ শতাংশ নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।
বিশেষজ্ঞরা বলছেন, গবেষণাপত্রে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্লেজিয়ারিজম চেকের কাজ করেন এমন এক উপ-গ্রন্থাগারিক জানিয়েছেন, যেহেতু এটি ২০১৩ সালে প্রকাশিত হয়েছে, ফলে পরে চেক করা হলে তার নিজের প্রকাশিত লেখাই আগের লেখার সঙ্গে মিল ধরা হবে।
তবে উইকিপিডিয়া থেকে নেওয়া ১৮ শতাংশ সমস্যাজনক বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা ওভারঅল ২০ পর্যন্ত শতাংশ পর্যন্ত অনুমতি দিই। প্রত্যেকটি সোর্স থেকে ১ থেকে ২ শতাংশ পর্যন্ত অনুমোদন দিই। এভাবে ওভারঅল ২০ শতাংশ হয়ে যায়। কিন্তু উইকিপিডিয়া থেকে ১৮ শতাংশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, একটি সোর্স থেকে এত বেশি নিয়ে কোনোভাবেই প্রকাশ করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে প্লেজিয়ারিজম চেক করা শুরু হয়। ২০১৩ সালে প্লেজিয়ারিজম ধরার কোনো ব্যবস্থা ছিল না বলেই তা প্রকাশ করতে পেরেছে।
পরীক্ষায় ২০ শতাংশের বেশি উদ্ধৃতিহীন লেখা পেলে কী করা হয়- জানতে চাইলে তিনি বলেন, এটি পুনরায় লেখকের কাছে পাঠানো হয়। তিনি তা ঠিক করেন। কয়েকবার করে ফেরত পাঠানোর নজিরও আছে।
ফখরুল ইসলামের ‘ইমপ্যাক্ট অব শেক্সপিয়র অন দ্য রাইস অব মর্ডান বাংলা প্লেইস নাইনটিন্থ সেঞ্চুরি’ শিরোনামে পিএইচডি থিসিসের তত্ত¦াবধায়ক ছিলেন বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
গত মার্চে তার এই লেখার মান নিয়ে প্রশ্ন তোলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মতিউর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষা উপদেষ্টা বরাবর ফখরুল ইসলামের নামে অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেন, প্লেজিয়ারিজম চেকার টুল টার্নিটিন ব্যবহার করে দেখা যায়, গবেষণার ৯৬ শতাংশই চুরি করা। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রিসোর্স থেকে ৭৮ শতাংশ নেওয়া হয়েছে। এই পিএইচডি ডিগ্রি দেখিয়ে সচিব ফখরুল নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন। অতিরিক্ত পরিচালক ও পরিচালক পদে দুই দফায় পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন তিনি, যা সুস্পষ্টভাবে বিধি লঙ্ঘন বলে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন অধ্যাপক মতিউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












