ইউএনও-পুলিশ দিয়ে এ দেশে আর নির্বাচন হবে না -হাসনাত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাইয়ের আন্দোলনে শহীদ আর আহতদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ। পরবর্তী বাংলাদেশটা অবশ্যই জবাবদিহিমূলক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে আমাদের, যে বাংলাদেশে রাতে কোনো নির্বাচন হবে না, কোনো ডামি নির্বাচন হবে না। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। ইউএনও-পুলিশ দিয়ে এ দেশে আর কোনো নির্বাচন হবে না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় পথসভায় হাসনাত এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের সহযোগিতা চাই। জনতা এখন ক্ষমতাবান হয়েছে। কথা বলতে মানুষের এখন আর ভয় লাগে না। আমরা আপনাদের সন্তানের মতো, আমরা যদি কোনো ভুল করে থাকি, আপনারা আমাদের সংশোধন করে দেবেন। এনসিপির নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব; যে বাংলাদেশে জনগণই হবে ক্ষমতার উৎস।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।