মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ইআইআর প্রকল্প রংপুরে এক লাখ টন অতিরিক্ত আমন ধান উৎপাদনে সহায়তা করছে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, রাত ৩:১৮
ইআইআর প্রকল্প রংপুরে এক লাখ টন অতিরিক্ত আমন ধান উৎপাদনে সহায়তা করছে

রংপুর সংবাদদাতা:
সরকার কর্তৃক বাস্তবায়নাধীন ভূ-পৃষ্ঠের পানি সংরক্ষণ প্রকল্প চলতি মৌসুমে বৃহত্তর রংপুর অঞ্চলে ২৫৮ কোটি টাকা মূল্যের এক লাখ টন অতিরিক্ত আমন ধান উৎপাদনে কৃষকদের সহায়তা করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পাঁচ বছর (২০১৯-২০২৫) মেয়াদি ‘ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ (ইআইআর)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সুবিধাভোগী কৃষকরা জানান, প্রকল্পের আওতায় বিলুপ্ত হয়ে যাওয়া খাল ও নদী পুনঃখননের ফলে তাদের জমিগুলো কয়েক দশক পর পানিবদ্ধতামুক্ত হয়ে পুনরায় আবাদযোগ্য উর্বর জমিতে রূপান্তরিত হয়েছে।
ফলে, তারা চলতি মৌসুমে বিগত তিন থেকে চার দশকের মধ্যে প্রথমবারের মতো এসব জমিতে আমন ধান চাষ করতে সক্ষম হয়েছেন।
আগে তারা তাদের এসব জমিতে বছরে শুধুমাত্র একবার বোরো ধান চাষ করতে পারতেন। কারণ, বৃষ্টির পানি ও বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেগুলি প্রতি বছর ছয় মাস পর্যন্ত পানিবদ্ধ থাকত।
রংপুরের কাউনিয়া উপজেলার ফতা গ্রামের কৃষক সারওয়াার আলম জানান, এবছর ইআইআর প্রকল্পটির আওতায় বিলুপ্ত প্রায় খোরানদী খালের আংশিক পুনঃখননের ফলে এলাকার ৪শ’ একর জমি পানিবদ্ধতা থেকে মুক্ত পুনরায় আবাদযোগ্য উর্বর জমিতে রূপান্তরিত হয়েছে।
‘এলাকার অনেক কৃষকদের মতো আমিও আমার পানিবদ্ধতামুক্ত সাত একর জমিতে বিগত ৪০ বছরে প্রথমবারের মত চলতি মৌসুমে আমন ধান চাষ করেছি। আমি এ বছর আমন ধান কাটার পর আলু চাষ এবং তারপর বোরো ধান আবাদ করব,’ তিনি বলেন।
পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার মনুরছড়া গ্রামের কৃষক নিজাম উদ্দিন জানান, ইআইআর প্রকল্পের আওতায় বিলুপ্ত আলাইকুমারী ও ঝিনিয়া খাল পুনঃখননের ফলে এলাকার শত শত একর জমি পানিবদ্ধতা থেকে এবার মুক্ত হয়েছে।
নিজাম বলেন ‘আমি চার দশক পর আমার তিন একর জমিতে এবার প্রথমবারের মত আমন ধান চাষ করেছি। এখন থেকে তিনি তার জমিতে বছরে তিনটি ফসল চাষ করবেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় বদনপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ কায়কোবাদ জানান, বিলুপ্ত চতরা খাল পুনঃখননের ফলে এলাকার ১২টি গ্রামের ১৫ হাজার মানুষ ভীষণ খুশি হয়েছে। তাদের প্রায় ৩ হাজার ২০০ একর জমি পানিবদ্ধতা মুক্ত হয়ে পুনরায় আবাদযোগ্য জমিতে রূপান্তরিত হয়েছে।
অনেক কৃষক সম্পূরক সেচের জন্য লো-লিফ্ট পাম্প ব্যবহার করে পুনঃখনন করা খাল থেকে সংরক্ষিত ভূপৃষ্ঠের পানি তুলে সাম্প্রতিক খরার মতো পরিস্থিতিতে সফলভাবে আমন ধানের চারা রোপণ করেছেন।
তিনি বলেন, আমি পানিবদ্ধতামুক্ত আমার দুই একর জমিতে এবার আমন ধান চাষ করেছি’। আমন ধান ও পরে বোরো ধান কাটার পর তিনি আলু চাষ করবেন।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর বেরুবাড়ী গ্রামের কৃষক আব্দুল হালিম জানান, বিলুপ্ত বোয়ালদারা খাল পুনঃখননের ফলে বিস্তীর্ণ জমি পানিবদ্ধতা থেকে মুক্ত হয়ে এখন সেখানে বছরে আমন ধানসহ তিনটি ফসল চাষের বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
বিএমডিএ’-র রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ইআইআর প্রকল্প পরিচালক হাবিবুর রহমান খান বলেন, ২৮৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটি থেকে কৃষকসহ এলাকার হাজার মানুষ মানুষ ইতোমধ্যেই বহুমাত্রিক সুবিধা পেতে শুরু করেছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১০ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৩ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৩ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৩ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৩ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৩ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৩ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৩ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৩ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১৪ ঘণ্টা আগে