আড়াইহাজারে ডিবি পরিচয়ে ১৩ লাখ টাকা ছিনতাই
, ০২রা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনেদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে বিল্লাল হোসেন নামে এক এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।
গতকাল সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজ এলাকার এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিল্লাল হোসেনের বাড়ি উপজেলা মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে। তিনি আড়াহাজার সদরে ইসলামী ব্যাংকে টাকা নিয়ে তার এলাকায় যাচ্ছিলেন।
বিল্লাল হোসেন জানান, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের ইসলামী ব্যাংকের পিএলসির এজেন্ট ব্যাংক পরিচালনা করেন। সোমবার ইসলামী ব্যাংক থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেন। দুপুর ১টার দিকে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে সামনে দিয়ে একটি অজ্ঞাতনামা সাদা প্রাইভেটকার সিএনাজি অটোরিকশার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে ৪-৫জন দ্রুত নেমে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে টাকাসহ বিল্লাল হোসেনকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে রূপগঞ্জের গাউছিয়ায় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বিল্লাল হোসেনকে নামিয়ে দেয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)