আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা সম্ভব নয় -বাকের মজুমদার
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের’ আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ ও উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এ সময় ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। এতে ঠাঁই পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও রাখা হয়েছে কমিটিতে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।