সম্পাদকীয়-১
আহলান-সাহলান সুমহান পহেলা শাওওয়াল শরীফ। মুবারক হো ঈদে বিলাদতে- ত্বাহিরাহ, তাইয়্যিবাহ, মাহবুবাহ, ফাক্বীহা, মাশুক্বাহ, তাওশিয়াহ, নূরে হাবীবা, লখতে জিগারে ইমামুল উমাম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ আশির, ১৩৯২ শামসী সন , ৩০ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
আগামীকাল অথবা আগামী পরশু ইনশাআল্লাহ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এক মাস ছিয়াম পালন করার পর এ ঈদ। ঈদ অর্থ খুশি। কিন্তু প্রচলিত খুশি নিয়েই এ ঈদ নয়। পবিত্র ঈদুল ফিতর উনার দিনই একবার দেখা গিয়েছে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি ঘরের দরজা জানালা বন্ধ করে জার জার হয়ে কাঁদছেন। অনুনয়-বিনয় করে জানা গেলো, এক মাস ছিয়াম পালন অথবা ত্রিশ রোযা পালন, তা মহান আল্লাহ পাক উনার দরবারে কবুল হয়েছে কী-না সে চিন্তায় উনি কান্নাকাটি করছেন। সুবহানাল্লাহ! প্রতিভাত হচ্ছে, পবিত্র ঈদুল ফিতর শুধু এক মাস রোযা রেখে পবিত্র রোযা ভাঙ্গার আনন্দের দিনই নয়। এর রয়েছে বহুমাত্রিকতা।
‘নূরুন আলা নূর’ কথাটি সম্পর্কে সাধারণের ধারণা রয়েছে। অর্থাৎ নূরের উপর নূর। যদি তাই হয়ে থাকে তাহলে ঈদের উপরও ঈদ রয়েছে। আর তা হচ্ছে পবিত্র ঈদে বিলাদতে মাহবুবাহ, ত্বাহিরাহ, ত্বয়্যিবাহ, নূরে হাবীবা, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আওলাদে রসূল, নাক্বীবাতুল উমাম হযরত শাহযাদী ঊলা আলাইহাস সালাম। মহিমান্বিত এ দিনটি ঈদুল ফিতরের দিন হওয়ায় তা মূলত ঈদুল ফিতরেরও ঈদ বা তারচেয়েও ভাষাহীন বড় ঈদ তথা পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনারও পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বলে বিবেচ্য।
সূক্ষ্ম অর্থে পবিত্র ঈদুল ফিতর উনার মাঝে রয়ে গেছে শুন্যতা, আহাজারি আর আর্তমানবতার বিলাপ। এ অর্থে ঈদুল ফিতর নিজেই এক অপূর্ণতা। আর এ অপূর্ণতাকেই ইতিহাসের সিড়িতে বেমেছালভাবে প্রথম ও পরিপূর্ণ পূর্ণতা দিয়েছেন ঈদে বিলাদতে ত্বহিরাহ, ত্বয়্যিবাহ, নূরে হাবীবা, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আওলাদে রসূল, নাক্বীবাতুল উমাম হযরত শাহযাদী উলা ক্বিবলা আলাইহাস সালাম।
(২)
নক্বীবাতুল উমাম হযরত শাহযাদী উলা আলাইহাস সালাম তিনি সেই সুমহান লখতে জিগার যিনি সর্বপ্রথম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনাকে ‘আব্বু’ এবং হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে ‘আম্মু’ বলার বেমেছাল সৌভাগ্য মুবারক অর্জন করেছেন। তিনি সেই মহান অজুদ মুবারক যিনি সর্বপ্রথম হাদিয়া করেছেন শাহদামাদ আউওয়াল হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম উনাকে।
তিনি সেই মহান বানাত আলাইহাস সালাম যিনি সর্বপ্রথম হাদিয়া মুবারক করেছেন সাইয়্যিদাতাল উমাম হযরত শাহনাওয়াসীদ্বয় ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম উনাদের। সুবহানাল্লাহ! তিনি ক্বায়িম মাক্বামে উম্মু আবীহা, সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুন নাস বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত যাহরা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি উনার শানে ইরশাদ মুবারক করেছেন, “উনার সমকক্ষ কোনো পুরুষও নন। ” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন, “আয় হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা অন্য কোনো মহিলাদের মতো নন। ”
(৩)
মূলত, হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম উনিও তাই। উনাকে মহান আল্লাহ পাক তিনি পবিত্র করার মতো পবিত্র করেই পৃথিবীবাসীর জন্য রহমত ও হিদায়েতস্বরূপ পাঠিয়েছেন। উনার মুবারক ছায়াও কখনো কোনো পরপুরুষ দেখেনি। এমনকি কোনো পর্দাহীন মহিলারাও উনাকে পর্যন্ত দেখতে পায়নি। উনার মুবারক কণ্ঠস্বর কোনো পরপুরুষ কখনো শুনেনি। বলতে গেলে সূর্যের আলোও উনাদের স্পর্শ করেনি। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা কাহাফ শরীফ উনার ১০৯ নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, ‘আমার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, আমার রব উনার শান-মান লিখার জন্য যদি সমুদ্রের পানিকে কালি বানানো হয় তবুও মহান আল্লাহ পাক উনার শান মুবারক বর্ণনা শেষ হবে না বরং শেষ হওয়ার পূর্বে সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে। আরো অনুরূপ যোগ করা হলেও। ’ এটা যেমন স্বয়ং মহান আল্লাহ পাক উনার শান মুবারকে তেমনি সাইয়্যিদাতুন নিসা, আওলাদে রসূল, হযরত শাহযাদী উলা ক্বিবলা আলাইহাস সালাম উনার শান মুবারকেও যথাযোগ্যভাবে প্রযোজ্য। সুবহানাল্লাহ!
(৪)
বলাবাহুল্য, ত্বহিরাহ, ত্বয়্যিবাহ, নূরে হাবীবা, লখতে জিগারে ইমামুল উমাম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আওলাদে রসূল, নাক্বীবাতুল উমাম হযরত শাহযাদী ঊলা আলাইহাস সালাম উনার ছানা-ছিফত করার সাধ্য যেমন কারো নেই- এ কথা যেমন সত্য তেমনি উনাদের ছানা-ছিফত করতে গেলে লাখো-কোটি বেমেছাল ছিফত অনিবার্যভাবে চলে আসে সে কথাও তেমনি নিদারুণ সত্য।
অতএব, গোটা মুসলিম উম্মাহর উচিত- রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ও সাইয়্যিদাতুন নিসা, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের নেক নছীহত মুবারকে ধন্য হয়ে ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, নূরে হাবীবা, উম্মু আবীহা, ক্বায়িম-মাক্বামে যাহরা আলাইহাস সালাম, আওলাদে রসূল, নাক্বীবাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ঊলা ক্বিবলা আলাইহাস সালাম উনার বিলাদত শরীফ অত্যন্ত জওক-শওক ও আদবের সাথে যথাযথ পালনে সর্বোতভাবে নিবেদিত হওয়া।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে কবুল করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৈধ পথে বিদেশ গিয়ে ১০ বছরে অবৈধ হয়ে ফিরেছেন প্রায় ৭ লাখ বাংলাদেশী অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতি দমনে পতিত সরকারের ন্যায় বর্তমান সব সরকারের নিষ্ক্রিয়তা- অতি নির্মম
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেদের ক্যাশিয়ারদের সুযোগ করে দেয়ার জন্য পতিত সরকার দেশের চিনি শিল্পকে ধ্বংস করেছিলো। (নাউযুবিল্লাহ) যথাযথ পৃষ্ঠপোষকতা করলে অতীতের মত চিনি রফতানী করা যাবে ইনশাআল্লাহ খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত সুমহান ২১ই রমাদ্বান শরীফ। যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় বাড়লেও সুবিধার বাইরে ৭১ ভাগ দরিদ্র জনগোষ্ঠী। দারিদ্রের যাঁতাকল থেকে জনগণকে বের করে না আনলে দেশ অবিলম্বে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বাঁচতে হলে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনায়ই পাওয়া যাবে প্রকৃত নিরাপত্তা ও সফলতা ইনশাআল্লাহ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের অর্থনীতি ধ্বংস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের কঠিন নীল নকশা- জাল টাকার প্রবেশ ঘটানো জাল টাকার বিস্তার রোধে সরকার ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা দরকার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিমান্বিত সুমহান ১৮ই রমাদ্বান শরীফ। যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ত্বহিরাহ, ত্বইয়্যিবাহ, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো ১৭ই রমাদ্বান শরীফ! সুবহানাল্লাহ! আজকের এ মহান দিনে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি এবং আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারা মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাহী আদেশে নয় সাংবিধানিক ভাবেই রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার এদেশে পবিত্র ঈদ উনার ছুটি কমপক্ষে ১৫ দিন হওয়া উচিত। ঈদ মুসলমানদের বাৎসরিক খুশীর দিন। সে খুশী পালনার্থে ৬৪ জেলাব্যাপী কোটি কোটি মুসলমানদের নাড়ির টানে ঘরে ফেরা, অবস্থান করা এবং পুনরায় ফেরা সংক্রান্ত যাবতীয় বিষয় বিবেচনায় এনে যাবতীয় ঈদ ব্যবস্থাপনা সরকারের একান্ত কর্তব্য ও অন্যতম বাস্তবতা।
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুবারক হো ১৫ই রমাদ্বান শরীফ! তথা পবিত্র দ্বীন ইসলাম উনার সম্মানিত পঞ্চম খলীফা, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতিন্ নাবিইয়ি, আওলাদু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিম ও তাবেদার সরকারের করে যাওয়া আত্মঘাতী পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলাদের বাধা অবদমন করে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর পূরো কর্তৃত্বের অধিকার সেনাবাহিনীকেই প্রতিফলিত করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ।
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন সরকারের উচিত দেশের পতিত জমির দিকে নজর দেয়া প্রায় ১ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার শতক পতিত জমি আবাদের আওতায় এনে দেশকে মহা সমৃদ্ধ করা যায় যতদিন খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা না হবে ততদিন এসব নিয়ামত অধরাই থেকে যাবে (নাউযুবিল্লাহ)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












