আশ্রয়ের আশায় বিশ্বজুড়ে বাড়ছে বাংলাদেশিদের যাত্রা
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
উন্নত জীবনের স্বপ্নযাত্রায় বাংলাদেশিরা বেছে নিচ্ছেন অবৈধ পথ। প্রধান গন্তব্য সাগরপথে ইউরোপের বিভিন্ন দেশ। এদের বড় একটি অংশ যাচ্ছেন দালাল ধরে। অনিশ্চিত সে যাত্রায় ঝুঁকিতে ফেলছে জীবন। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীর সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর (ছদ্মনাম)। যিনি দালালের মাধ্যমে চুক্তি করে ২২ লাখ টাকায় ২০২২ সালে ইতালি পৌঁছান। ইতালিতে কর্মসংস্থান জোগাড় করতে না পেরে চলে যান ফ্রান্সে। পরপর দুবার ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়ে তারপর পান। বর্তমানে দেশটিতে আছেন তিনি।
জাহাঙ্গীর বলেন, ‘বাংলাদেশে কাজকর্ম ছিল না। দালাল বলেছিল ইউরোপে গিয়ে চাকরি করতে পারবো। প্রথমে দুবাই গেলাম, সেখান থেকে ইতালি। নানান ভোগান্তি শেষে ফ্রান্সে আসতে পেরেছি। এখন রাজনৈতিক আশ্রয় নিয়ে এখানে আছি।’
তিনি বলেন, ‘উচ্চাশা নিয়েই এখানে এসেছি। কিন্তু রিফিউজি হওয়ায় ১০ বছরে বাংলাদেশে যাওয়ার নিয়ম নেই। কার্ড হলে দেশে যেতে পারবো। এখন আয়-রোজগার করছি ভালো। তবে পরিবার ছাড়া আছি। বিয়ে করতে পারছি না, দেশে যেতে পারছি না। এটাই কষ্ট।’
শরণার্থী হওয়ার এই প্রবণতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমর্যাদাকেও কিছুটা প্রভাবিত করছে। আমাদের দেশের মানুষের মধ্যে সচেতনতার অভাব। তারা ভাবে ইউরোপে ঢুকলেই আশ্রয় পাওয়া যায়, কাগজ পাওয়া যায়। ফলে অনেকেই উন্নত জীবনের আশায় নিজেদের নির্যাতনের শিকার হিসেবে উপস্থাপন করে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছেন।- অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর
রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, দেশে রাজনৈতিকভাবে কোনো হুমকি পেয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে রাজনৈতিক কারণে নিরাপদ ছিলাম না। পাশাপাশি বেকারত্বও ছিল। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’
শুধু জাহাঙ্গীর আলম নন, এমন শত শত বাংলাদেশি বিভিন্ন অজুহাতে আশ্রয় চেয়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য বলছে, গত পাঁচ বছরে বাংলাদেশিদের শরণার্থী হিসেবে নিবন্ধনের সংখ্যা ক্রমাগত বেড়েছে। ২০২০ সালে যেখানে ১৮ হাজার ৯৪৮ জন বাংলাদেশি জাতিসংঘের কাছে শরণার্থী হিসেবে আবেদন করেছিলেন, সেখানে ২০২৪ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭৩ জনে। প্রতি বছরই বাড়ছে আবেদনকারীর সংখ্যা। ২০২১ সালে ছিল ২২ হাজার ৬৭২ জন, ২০২২ সালে ২৩ হাজার ৯৩৫ এবং ২০২৩ সালে ২৪ হাজার ১২৬ জন। সবশেষ ২০২৪ সালে ২৮ হাজার ৪৭৩ জন বাংলাদেশি জাতিসংঘের কাছে শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












