আশ্রয়শিবিরেও নিরাপদ থাকতে পারছেন না ফিলিস্তিনিরা
স্থানীয় সময় সোমবার দুপুর। তীব্র বোমাবর্ষণ চলছে। এরই মধ্যে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আছড়ে পড়ে গাজা শহরের ঠিক উত্তরে অবস্থিত জাবালিয়া আশ্রয়শিবিরে। মুহূর্তে আশ্রয়শিবির পরিণত হয় মৃত্যুপুরীতে। জাবালিয়া আশ্রয়শিবিরে থাকেন তরুণ লেখক আসমা তাইয়েহ। গত শনিবার থেকে আশপাশের এলাকা থেকে ভেসে আসা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের শব্দ শুনতে শুনতে অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। কারণ, ওই দিন থেকে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। কিন্তু আসমা কখনো ভাবতে পারেননি, তিনি যে স্থানটিকে ‘বাড়ি’ বলে মানেন, সেই আশ্রয়শিবির আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। জাবালিয়ায় যখন বোমা পড়তে শুরু করে, তখন ‘নিজেকে শান্ত রাখতে পারছিলেন না’, আল-জাজিরাকে বলেছিলেন আসমা। হামলার ধাক্কা তখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি, তাঁর কণ্ঠ কাঁপছিল। আসমা বলছিলেন, ‘ওই সময় আসলে আমাদের বাড়ির সবচেয়ে কাছের কোনো জায়গা থেকে সবচেয়ে জোরে বোমা বিস্ফোরণে আওয়াজ আসে। মুহূর্তের জন্য মনে হয়েছিল, আমাদের পাশের বাড়িটিতে বুঝি হামলা হয়েছে।’ বোমা হামলার সহিংসতায় পুরো শিবিরকে কাঁপিয়ে দেয়। হামলাটি আসমাদের বাড়ির কতটা কাছে হয়েছে, এতে তাঁদের বাড়ির কোনো ক্ষতি হলো কি না, তা দেখতে আসমা জানালার দিকে ছুটে গিয়েছিলেন।
আসমা বললেন, ‘আমি তখন বিছানায় শুয়েছিলাম। বাইরের এক বন্ধু আমার খোঁজখবর জানতে খুদে বার্তা পাঠিয়েছিলেন, আমি সেটির উত্তর দিচ্ছিলাম।’ তিনি বলেন, ‘ভয়াবহ ওই হামলার পর আমি তাকে যা বলতে পারতাম, তা হলো: সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি এখনো বেঁচে আছি।’ আসমা ও তার প্রতিবেশীরা দ্রুতই জানতে পারেন, জাবালিয়ার জনবহুল স্থানে হামলা হয়েছে, সেটি আসলে একটি বাজার। আসমা বলেন, ‘আমরা জানতে পারলাম, হামলায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।’
বোমা বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের জরুরি যান দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সাইরেনের হাহাকার ছড়ানো শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে। বিমান হামলার জেরে ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো জাবালিয়া আশ্রয়শিবির। আসমা বলেন, ‘পুরো এলাকায় তখন অ্যাম্বুলেন্স ও গাড়ির শব্দ। কিন্তু এর চেয়েও বেশি তীক্ষèভাবে শোনা যাচ্ছিল মানুষের আর্তচিৎকার। তাঁরা চিৎকার করতে করতে বোমা হামলার স্থানের দিকে ছুটে আসছিলেন।’ এ রকম একটি ছোট এলাকায়, যেখানে সবাই অন্য সবাইকে চেনে, সেখানে যেকোনো প্রাণহানির ঘটনা সবার জন্যই বেদনা বয়ে আনে। কিন্তু আসমা শোক করার সুযোগ পাননি, হামলার পর তিনিও মাঠে নামতে বাধ্য হন। আসমা এর ব্যাখ্যায় বলছিলেন, ‘আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম, এমন প্রস্তুতি আমাদের নিতেই হয়।’ তিনি আরও বলেন, ‘মৃত্যু খুব কাছাকাছি বলে মনে হলেও আমাদের কিছুই করার নেই, যেভাবে কয়েক মিনিট আগে যাঁদের হত্যা করা হলো, তাঁদেরও কিছু করার ছিল না।’
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।