আশার আলো দেখাচ্ছে বন্ধ থাকা গ্যাস কূপ!
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অবশেষে ঘুম ভেঙেছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির লিমিটেডের। বন্ধ থাকা কূপে আশার আলো দেখছে দেশের গ্যাস সম্পদ।
কোম্পানিটি বন্ধ থাকা রশিদপুর ২ ও ৫, কৈলাশটিলা-২ এবং সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ ওয়ার্কওভারের কাজ শুরু করেছে। এতে দৈনিক ৪ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির আশা করা হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
তিনি বলেন, সময়ের ক্ষেত্রে প্রকল্পটি নতুন রেকর্ড করতে যাচ্ছে। গত জানুয়ারি মাসের ২৯ তারিখে অনুমোদন হয়েছে, জুলাই মাসের ১ তারিখে ফিল্ডে কাজ শুরু হচ্ছে। ইতোমধ্যেই কৈলাশটিলা-২ নম্বর কূপে রিগ পৌঁছে গেছে। আমরা আশা করছি আগামী সেপ্টেম্বর মাসে কূপটি থেকে দৈনিক ১.৫ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। ২০২১ সালের ৮ আগস্ট থেকে কূপটির উৎপাদন বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন,আগস্টে কাজ শুরু হবে রশিদপুর-২ কূপের ওয়ার্কওভার। অক্টোবর নাগাদ কাজ শেষ হলে দৈনিক ১ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে। এরপর শুরু হবে রশিদপুর-৫ নম্বর ওয়ার্কওভার। কূপটি থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
অন্যদিকে সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপে মাত্রাতিরিক্ত পানি আসছে। এতে করে গ্যাসের উৎপাদন ৬০ হাজার ঘনফুটে নেমে এসেছে। কূপটির ওয়ার্কওভার শেষে ১ কোটি ঘনফুট গ্যাস প্রাপ্তির আশা করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়ে ২০২৪ সালের এপ্রিলে কাজ শেষ হবে।
রশিদপুর ৫ ও ২ নম্বর কূপ বন্ধ হয়ে যায় যথাক্রমে ২০০৬ ও ২০০৭ সালের অক্টোবরে। অনেক দিন ধরে কূপগুলো বন্ধ থাকায় সমালোচনায় মুখর ছিলেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী বলেছেন, নানা কারণে কূপের উৎপাদনে বিঘœ ঘটতে পারে। নিয়ম হচ্ছে কারণ খুজে দেখতে হবে। আপনি কারণ না খুঁজে হাত গুটিয়ে বসে থাকেন তাহলেতো সমাধান হবে না।
তিনি আরও বলেন, দেশীয় গ্যাস ফিল্ডগুলোর উপর একটি সমীক্ষা পরিচালনা করে আন্তর্জাতিক কোম্পানি স্লামবার্জার। ২০১১ সালে দাখিলকৃত রিপোর্টে বলা হয় বিদ্যমান গ্যাস ফিল্ডগুলোর সংস্কার করেই দৈনিক ৪০০ থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এতে খরচ হতে পারে সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ইউএস ডলার। ১১ বছর পেরিয়ে গেলেও সেই রিপোর্ট নিয়ে কোন কাজ হয় নি। এই কাজগুলো করতে পারলে এখন স্পর্ট মার্কেট থেকে এলএনজি আমদানি করতে হতো না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর এখন স্লামবার্জারের রিপোর্ট নিয়ে কাজ শুরু করেছে পেট্রোবাংলা। তবে বড্ড দেরিতে।
বিবিয়ানা গ্যাস ফিল্ডের তুলনায় অনেক বেশি মজুদ রয়েছে কৈলাশটিলা ও রশিদপুর গ্যাস ফিল্ডে। কিন্তু উৎপাদনে বিবিয়ানার ধারের কাছেও নেই ফিল্ডগুলো। পেট্রোবাংলার প্রতিবেদন অনুযায়ী (৩১ ডিসেম্বর ২০২১) বিবিয়ানা অবশিষ্ট গ্যাস মজুদের পরিমাণ মাত্র ৭৬৩ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। কোম্পানিটি ১৫ জুন ১১২৭.৯ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিয়েছে। অন্যদিকে রশিদপুরে অবশিষ্ট মজুদ (প্রমানিত ও সম্ভাব্য) রয়েছে ১৭৫৭ বিসিএফ। কোম্পানিটি ১৫ জুন মাত্র ৩৯.৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিয়েছে। কৈলাশটিলায় ২০২১ সালের ডিসেম্বরে অবশিষ্ট মজুদ ছিল ২০১৪ বিসিএফ। অর্থাৎ বিবিয়ানার তুলনায় তিনগুণ মজুদ রয়েছে গ্যাস ফিল্ডটিতে। ১৫ জুন মাত্র ২৭.৬ মিলিয়ন গ্যাস উত্তোলন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












