‘আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বেগম জিয়াকে বাঁচিয়ে রাখেন’
নিজস্ব সংবাদদাতা:
আল্লাহ তায়ালা যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বেগম জিয়াকে বাঁচিয়ে রাখেন বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেয়ার পর সে এসব কথা বলেছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) হাসপাতালে আসে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব জারা ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত।
শারীরিক খোঁজ-খবর নেয়ার পর হাসনাত বলে, হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বেগম জিয়াকে বাঁচিয়ে রাখেন। জেলে উনাকে চিকিৎসা নিতে দেয়া হয়নি। যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তাহলে অনালাইনে তাকে চিকিৎসা দিতে হতো। এমনকি চিকিৎসকদের ভয়ভীতি দেখানো হতো। দলমত নির্বিশেষে সকল মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। উনার জন্য সবাই দোয়া করবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।