আলোচনায় ‘সেফ এক্সিট’ ইস্যু
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কিছু উপদেষ্টা ‘সেফ এক্সিটের’ কথা ভাবছেন বলে দাবি করছে সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ। সে বলেছে, অন্তর্র্বতী সরকারের অনেক উপদেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন। কেউ কেউ নিজেদের নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন।
নাহিদের এ মন্তব্যে মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে উত্তাপ। আলোচনার পাশাপাশি অনেকে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাদের যুক্তি, নাহিদ ইসলাম একসময় ছিলেন সরকারের ভিতরের লোক। পরে সরকার থেকে বেরিয়ে এলেও ঘনিষ্ঠতা রয়েছে সরকারসংশ্লিষ্টদের সঙ্গে। তার কাছ থেকে যখন এ ধরনের মন্তব্য আসে তখন সেটা নিঃসন্দেহে গুরুত্ব পায়।
সাক্ষাৎকারে নাহিদ আরও বলেছে, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। তারা নিজেদের সেইফ এক্সিটের কথা ভাবতেছেন। এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতেন যে তাদের নিয়োগকর্তা ছিল গণঅভ্যুত্থানের শক্তি, রাজপথে নেমে জীবন দেওয়া ও আহত সাধারণ মানুষজন এবং তারা যদি তাদের ওপর ভরসা করতেন, তাহলে উপদেষ্টাদের এ বিচ্যুতি হতো না।
একই ইস্যুতে আরও আক্রমণাত্মক মন্তব্য করেছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস। সে বলেছে, কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে, তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করেন, নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো, দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক। এ দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান-পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদ, রক্তের ওপরে দাঁড়িয়ে ওখানে (সরকারে) আছেন। তারা যদি এমনটা করে থাকেন, তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না। যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে।
প্রায় একই সুরের ব্যাখ্যা পাওয়া গেল রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক নুরুল আমিন বেপারীর কাছ থেকেও। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইউনূস সবচেয়ে বেশি বোকামি করেছে অভিজ্ঞ ও নিরপেক্ষ রাজনীতিবিদদের সরকারে যুক্ত করেনি। সে সরকারে নিয়েছে এনজিও ব্যক্তিদের। বিশ্বব্যাংকের লোকদের। যারা সবসময় বিদেশিদের টাকায় নিজেদের আখের গোছায়।
একই প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সেফ এক্সিট আলোচনার প্রথম কারণ মনে হয় উপদেষ্টাদের নানান অসংলগ্ন কথাবার্তা। আর এর প্যান্ডোরার বাক্স খুলেছে উপদেষ্টা মাহফুজ। আমার ধারণা, নাহিদরা যেভাবে চেয়েছিলো উপদেষ্টাদের একটা অংশ সেভাবে কাজ করেনি। প্রথম দিকে সরকারের সঙ্গে এনসিপির যে টিউনিংটা ছিল পরে তাতে পার্থক্য তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সামরিক সদরদপ্তরে হিজবুল্লাহর হামলা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ‘ফ্রি মুভমেন্ট প্ল্যান’ সন্ত্রাসী ইসরায়েলের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয় -বোম্বে হাইকোর্ট
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সামনের দিনে যুক্তরাষ্ট্রের সাথে কোনো পর্যায়েই আলোচনা হবে না -বাকায়ি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সত্যিই কি ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী?
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আমাদের পানিতে হাত দিলে হাত কেটে ফেলবো - ভারতকে পাকিস্তানি মন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












