সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
বড় ধরনের খরচ কমানোর অংশ হিসেবে নিজেদের মোট বৈশ্বিক কর্মী বাহিনীর বিশাল অংশ ছাঁটাই করতে যাচ্ছে তামাক খাতের অন্যতম শীর্ষ জায়ান্ট প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। লাকি স্ট্রাইক ও ডানহিল ব্র্যান্ডের সিগারেট প্রস্তুতকারী এই বহুজাতিক কোম্পানিটি সরাসরি ৫ হাজার ৫০০টি পদ বিলুপ্ত করছে ও আরও ৩ হাজার ৫০০টি পদ আউটসোর্স করছে।
এই কর্মী ছাঁটাইয়ের ধাক্কা কোন কোন দেশে পড়বে তা নির্দিষ্ট করে জানায়নি।
চলতি বছরের শুরুর দিকেই বিএটি আভাস দিয়েছিলো যে, কোম্পানিটির খরচ কমাতে ও ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক’ করে গড়ে তুলতে তারা বড় ধরনের সাশ্রয়ী পরিকল্পনা করছে।
‘রূপান্তরের ধীরগতি’ ও বৈশ্বিক প্রতিকূলতা:
বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্রায় ৪৭ হাজার কর্মী রয়েছে। কোম্পানিটির দাবি, এই কর্মী ছাঁটাই ও খরচ সংকোচনের ফলে ২০২৮ সালের মধ্যে তারা প্রতি বছর প্রায় ৬০ কোটি পাউন্ড সাশ্রয় করতে সমর্থ্য হবে।
বিএটি’র সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির (কস্ট অব লিভিং) কারণেও তাদের বিক্রি মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে। কারণ বাজারে বাড়তি কর বা শুল্কারোপ ও কঠোর সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে কোম্পানিকে লড়াই করতে হচ্ছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে ও চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ এটি পুরোপুরি সম্পন্ন হবে। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)