আ.লীগ সরকারের আমলে পাচার হওয়া লাখ কোটি টাকার খোঁজে দুদক
আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া প্রায় এক লাখ কোটি টাকার খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাকা পাচারের পেছনে রয়েছেন সাবেক ৩১ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্য।
এদের মধ্যে আটজন মন্ত্রী, ছয়জন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী এবং ১৬ জন সংসদ সদস্য রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, সাবেক এমপি-মন্ত্রীদের অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। কোন কোন দেশে কার কী পরিমাণ সম্পদ পাচার হয়েছে সেগুলোর খোঁজে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।