‘আ.লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা আতঙ্কিত’
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নিয়ে সম্প্রতি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বক্তব্যে শঙ্কিত বোধ করছেন বলে জানিয়েছেন গণ-অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় কথা বলেন তিনি।
নুর বলেন, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের বিষয়ে বর্তমান সরকারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, সাময়িক স্থগিত করা হয়েছে- সম্প্রতি বিদেশি গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার আমাদের আতঙ্কিত করেছে।
তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানান।
সরকারকে উদ্দেশ্য করে গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, সরকারে আছেন বলে নিজেদের সর্বেসর্বা ভাববেন না। স্টেকহোল্ডারদের মতামত নিন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।