মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

আ.লীগের ভবিষ্যৎ নিয়ে ঐকমত্য কমিশনের ভাবনা নেই -বদিউল

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, রাত ৯:১৬

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ঐকমত্য কমিশনের কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।
তিনি বলেছেন, এটা সরকারের এবং নির্বাচন কমিশনের বিষয়। তাদের নিবন্ধন বাতিল হবে কি হবে না, আইন-কানুন ও বিধি-বিধানের আলোকে এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এগুলোর বিষয়ে আমাদের কোনো মতামত নেই।
সময়মতো নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে, কে নির্বাচন করতে পারবে, কে পারবে না।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা দেয়া সাক্ষাৎকারে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।
তিনি বলেন, সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের লাল কার্ড দেখানোর সুযোগ হয়।
অর্থাৎ প্রতি পাঁচ বছর পর পর যদি রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ফিরে আসতে হয়, তাহলে জনগণ তাদের যদি না বলতে পারেন, যদি তাদের লাল কার্ড দেখাতে পারেন তাহলে জনগণের স্বার্থে এবং জনগণের মতামতের ভিত্তিতে তারা সরকার পরিচালনা করবে।
বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো ঝুঁকি দেখি না এবং যদি এই ঝুঁকি সৃষ্টিও হয় আমি নিশ্চিত, প্রফেসর ইউনূস তার সঠিক সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, কিন্তু নির্বাচনব্যবস্থা যদি ভেঙে যায় নির্বাচন ছাড়াই যদি ক্ষমতায় আসা সম্ভব হয়, ক্ষমতায় থাকা সম্ভব হয়, তখন মানুষের প্রতি দায়বদ্ধতার কাঠামো আর থাকে না।
একই সঙ্গে নির্বাচনব্যবস্থা ধ্বংসের কারণে যেসব ব্যক্তির সংসদে বসে সরকারের জবাবদিহি প্রতিষ্ঠার কথা সেটাও আর কার্যকর হয় না, কারণ এরা কেউ জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা একই দলের হওয়ায় মানুষের কল্যাণের পরিবর্তে নিজেদের কল্যাণই বেশি করেছে। তাই আমরা মনে করি যে এবার পরিস্থিতি ভিন্ন হবে এবং তারা মানুষের কল্যাণের প্রতি মনোনিবেশ করবে। এর জন্য দরকার নির্বাচনব্যবস্থাটা সঠিক হওয়া।’
জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণীত হবে।
এই সনদ প্রণয়নের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার ব্যক্ত করবে। আর এই জাতীয় সনদের ভিত্তিতে একটি জাতীয় ঐকমত্য তৈরি হবে।’
বদিউল আলম মজুমদার বলেন, ‘ঐকমত্য কমিশনের পাঠানো প্রস্তাবগুলোতে একমত হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব। গণতন্ত্রে মতের পার্থক্য থাকাটা দোষের কিছু নয়, এটা থাকতেই পারে। কিন্তু একই সঙ্গে গুরুত্বপূর্ণ হলো, কতগুলো মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমাদের সেই সুযোগ ও মাহেন্দ্রক্ষণ এসেছে। অতীতের ক্ষুদ্র যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য বিরাট আকার ধারণ করেছে। তার ঊর্ধ্বে উঠতে হবে। আমি এ ব্যাপারে আশাবাদী।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে