বাংলাদেশের চলমান সংস্কারে সন্তোষ জাতিসংঘ মহাসচিবের
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে জাতিসংঘ মহাসচিব গুতেরেস। চলমান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সে বলেছে, গণতন্ত্র ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো অব্যাহত রাখা প্রয়োজন। বাংলাদেশের উন্নয়ন ও সংকট মোকাবিলায় জাতিসংঘ সহযোগিতা চালিয়ে যাবে বলে সে আশ্বস্ত করেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের সময় সে এসব কথা বলেছে।
নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে মহাসচিব জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেয়। সেখানে সে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেনএবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এ সময় সে বলেছে, বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার এবং এ দেশের উন্নয়নে জাতিসংঘ সবসময় সহায়তা করতে প্রস্তুত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।